News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দীর্ঘদিন ধরে তালাবন্ধ পিতরাইপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত এলাকাবাসী
Image

দীর্ঘদিন ধরে তালাবন্ধ পিতরাইপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত এলাকাবাসী



আগরতলা, ৪ মে: জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের পিতরাইপাড়ায় সরকারি অর্থ ব্যয়ে নির্মিত উপস্বাস্থ্য কেন্দ্র দীর্ঘদিন ধরে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। ফলে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার সাধারণ মানুষ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের লক্ষ্যে
পিতরাইপাড়ায় একটি উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হয়। অভিযোগ, স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের জন্য যিনি জমি প্রদান করেছিলেন, তাঁকে বা তাঁর পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। জমির মালিকের দাবি, সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই তিনি জমি প্রদান করেন।

কিন্তু উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের পরও প্রতিশ্রুতিমতো চাকরি না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে স্বাস্থ্যকেন্দ্রে তালা ঝুলিয়ে দেন জমির মালিক। পরে স্থানীয় মন্ত্রী, জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকদের হস্তক্ষেপে আলোচনার মাধ্যমে কেন্দ্রটি পুনরায় চালু করা হয়।

যদিও কয়েক মাস সবকিছু স্বাভাবিকভাবে চলার পর ফের নতুন করে উপস্বাস্থ্য কেন্দ্রে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। জমির মালিক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর পরিবারের একজনকে চাকরি না দেওয়া পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্র খুলতে দেওয়া হবে না।

অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে উপস্বাস্থ্য কেন্দ্রটি পুনরায় চালু করা হোক। কারণ সামান্য অসুস্থ হলেও চিকিৎসার জন্য এলাকাবাসীকে দূরবর্তী স্থানে যেতে হচ্ছে। এতে বিশেষ করে বৃদ্ধ, শিশু ও সাধারণ রোগীদের ভোগান্তি চরমে উঠেছে।

স্থানীয়দের আরও অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যাও রয়েছে। ফলে একাধিক মৌলিক সমস্যা নিয়ে দুর্ভোগে দিন কাটাতে হচ্ছে পিতরাইপাড়ার বাসিন্দাদের। এখন দেখার বিষয়, উপস্বাস্থ্য কেন্দ্র পুনরায় চালু করতে প্রশাসন কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে এবং এলাকাবাসীর স্বাস্থ্য পরিষেবার সমস্যা কত দ্রুত সমাধান হয়।

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top