News Flash

Image

অসমে বিজেপির জয়, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ মে : অসম বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

তিনি সামাজিক মাধ্যমে লেখেন, অসমের মানুষ আবারও উন্নয়ন, অগ্রগতি এবং সুশাসনের পক্ষে তাদের আস্থা ব্যক্ত করেছেন, যা একটি উন্নত ভারতের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র দূরদর্শী নেতৃত্ব এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এছাড়াও বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন-এর অক্লান্ত পরিশ্রমের কথাও তুলে ধরেন।

তাছাড়া, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-র গতিশীল নেতৃত্ব এবং বিজেপি আসাম প্রদেশ সভাপতি দিলীপ সাইকিয়া-এর ভূমিকার প্রশংসা করেন তিনি।

Releated Posts

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top