News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মোহালির খুনের মামলায় ত্রিপুরা থেকে এক শুটার আটক, পাঞ্জাব পুলিশের অভিযানে সহযোগিতা ত্রিপুরা পুলিশের
Image

মোহালির খুনের মামলায় ত্রিপুরা থেকে এক শুটার আটক, পাঞ্জাব পুলিশের অভিযানে সহযোগিতা ত্রিপুরা পুলিশের


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে:  পাঞ্জাবের মোহালি শহরে সংঘটিত এক চাঞ্চল্যকর খুনের মামলায় ত্রিপুরা থেকে এক অভিযুক্ত শুটারকে আটক করেছে পাঞ্জাব পুলিশ। এই অভিযানে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছে ত্রিপুরা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৫ ডিসেম্বর পাঞ্জাব রাজ্যের মোহালি শহরে তিনজন শুটার মিলে রানা বালা চরিয়া নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে। ঘটনার পর থেকেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পাঞ্জাব পুলিশ।

তদন্তের অগ্রগতিতে ইতিমধ্যেই ওই মামলায় জড়িত তিনজন শুটারের মধ্যে দু’জনকে অন্য রাজ্য থেকে আটক করা হয়। এরপর গোপন সূত্রে খবর পেয়ে তৃতীয় অভিযুক্ত  আদিত্য কাপুর -এর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় পাঞ্জাব পুলিশ। পরবর্তীতে ত্রিপুরা পুলিশের সহযোগিতায় অভিযুক্ত আদিত্য কাপুর ওরফে মাখনকে ত্রিপুরা থেকে আটক করা হয়। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য পাঞ্জাবে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে আন্তঃরাজ্য অপরাধ দমনে ত্রিপুরা ও পাঞ্জাব পুলিশের সমন্বিত ভূমিকার প্রশংসা করছেন সংশ্লিষ্ট মহল। তদন্তকারী সংস্থার দাবি, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করলে খুনের ঘটনার পেছনের আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।

Releated Posts

আমবাসায় বিলাসবহুল গাড়ি থেকে ৩৪৯ বোতল এসকফ ও ১ কেজি গাঁজা উদ্ধার, দুই যুবক গ্রেপ্তার

আমবাসা, ৩ আগস্ট: রাজ্যে নেশাবিরোধী অভিযানে আরও একটি বড় সাফল্য পেল আমবাসা থানার পুলিশ। নিয়মিত নাকা চেকিং চলাকালীন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

ধর্মনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ৩ আগস্ট: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ধর্মনগর থানার…

ByByReshmi Debnath Aug 3, 2026

দুর্ঘটনায় গুরুতর আহত গর্ভবতী মহিলা, পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ; মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি

আগরতলা, ৩ আগস্ট: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক গর্ভবতী মহিলাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। করবুক মহকুমার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে উত্তাল এলাকা

সোনামুড়া, ৩ আগস্ট: বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোমবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top