News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে ১০৭টি পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত পর্যটনমন্ত্রী
Image

মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে ১০৭টি পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত পর্যটনমন্ত্রী

আগরতলা, ২ মে : আজ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে মোট ১১২টি পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে ১০৭টি পদে পরীক্ষার মাধ্যমে এবং ৫টি পদে পদোন্নতির ভিত্তিতে নিয়োগ করা হবে। পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন জনকল্যাণমূলক সিদ্ধান্তও গৃহীত হয়। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা জানান। তিনি জানান, অর্থ দপ্তরের অধীন ডাইরেক্টোরেট অব ট্রেজারিস অ্যান্ড অ্যাকাউন্টসে ৫০টি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্টেন্ট (গ্রুপ-সি) পদে নিয়োগ করা হবে। টিপিএসসি-র মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী আরও বলেন, সাধারণ প্রশাসন (প্রিন্টিং এবং স্টেশনারি) দপ্তরে ৪৩টি বিভিন্ন টেকনিক্যাল পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে আবেদনকারীদের অবশ্যই মাধ্যমিক উত্তীর্ণ এবং আইটিআই কোর্স করা থাকতে হবে। জেআরবিটি-র মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তাছাড়া নির্বাচন দপ্তরে এলডিসি (গ্রুপ-সি) পদে ৬ জন এবং গ্রুপ-ডি পদে ৪ জনকে নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়াও জেআরবিটি-র মাধ্যমে সম্পন্ন হবে। তাছাড়া ৫ জনকে এলডিসি (গ্রুপ-সি) পদে পদোন্নতি দেওয়া হবে। স্বরাষ্ট্র (কারা) দপ্তরের জন্য অ্যালোপ্যাথি বিভাগে ৪ জন ফার্মাসিস্ট নিয়োগ করা হবে। সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী আরও বলেন, এবারের বাজেটে চিফ মিনিস্টার্স অ্যাসিস্টেন্স টু আনমেরিড অ্যান্ড ডিপেন্ডেন্ট ডটার / সন নামে নতুন এক স্কিম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজকের মন্ত্রিসভায় এই স্কিম চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়। এর মাধ্যমে প্যারা মিলিটারিতে নিযুক্ত রাজ্যের যেসকল সৈনিক দেশ সেবায় শহীদ হয়েছেন তাদের ১৮ বছরের উর্ধ্বে অবিবাহিত এবং নির্ভরশীল একজন কন্যা বা পুত্র সন্তানকে মাসিক ২ হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে। এক্ষেত্রে পরিবারের একাধিক সন্তান থাকলেও কেবলমাত্র যেকোনও ১ জনকেই এই ভাতা দেওয়া হবে। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদ হয়েছেন রাজ্যের এমন সৈনিকদের বর্তমানে জীবিত ১২ জন স্ত্রীকে ১০ হাজার টাকা মাসিক ভাতা দেওয়া হচ্ছে। আজকের মন্ত্রিসভায় এই ভাতার পরিমাণ বাড়িয়ে ১৫ হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানান পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top