News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বামপন্থী কর্মী ছায়েদ আলীর প্রয়াণে শোকের ছায়া বক্সনগরে
Image

বামপন্থী কর্মী ছায়েদ আলীর প্রয়াণে শোকের ছায়া বক্সনগরে

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২ মে: বামপন্থী ভাবধারায় বিশ্বাসী এবং কমিউনিস্ট আন্দোলনের সক্রিয় কর্মী ছায়েদ আলীর মৃত্যুতে শোকস্তব্ধ বক্সনগর বিধানসভা কেন্দ্র। শুক্রবার ভোর প্রায় ৪টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৬৫ বছর।

জানা গেছে, তিনি বক্সনগরের নলজলা মানিক্যনগর গাঁও সভার বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন ধরে কমিউনিস্ট পার্টির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। কর্মজীবনে তিনি রুখিয়া তাপ বিদ্যুৎ প্রকল্পে সরকারি চাকরিতে নিযুক্ত ছিলেন। পাশাপাশি বিদ্যুৎ কর্মী ইউনিয়নের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই দলীয় নেতা-কর্মী এবং এলাকার মানুষের মধ্যে শোকের আবহ নেমে আসে।

সিপিআই(এম)-এর ভেলুয়ারচর অঞ্চল সম্পাদক মানিক দেবনাথ, বক্সনগর অঞ্চল সম্পাদক নির্মল সরকার, মহকুমা কমিটির সদস্য খুরশেদের রহমান, আবুল হোসেন, সিআইটিইউ মহকুমা কমিটির সদস্য নেপাল দাস, আমির হোসেন, ডিওয়াইএফআই রাজ্য কমিটির সদস্য ফরহাদ রানা, আবু কাউছারসহ একাধিক নেতা তাঁর বাড়িতে উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানান।

নেতৃবৃন্দ ফুলের মালা ও পুষ্পস্তবক অর্পণ করে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। স্থানীয়দের মতে, ছায়েদ আলীর মৃত্যুতে এলাকায় এক নিষ্ঠাবান সংগঠক ও শ্রমিক আন্দোলনের অভিজ্ঞ নেতৃত্বের অপূরণীয় ক্ষতি হলো।

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top