News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শাললবাগানে বিএসএফ সদর দপ্তরে ‘সিসির বাটিকা’ উদ্বোধন, শহিদকে শ্রদ্ধা
Image

শাললবাগানে বিএসএফ সদর দপ্তরে ‘সিসির বাটিকা’ উদ্বোধন, শহিদকে শ্রদ্ধা

আগরতলা, ১ মে: দেশের সেবায় আত্মোৎসর্গকারী এক বীর সেনানীর স্মৃতির উদ্দেশ্যে ত্রিপুরার শালবাগানে বিএসএফ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার্সে উদ্বোধন করা হলো ‘সিসির বাটিকা’। বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল অলোক কুমার চক্রবর্তী।

জানা গেছে, ‘সিসির বাটিকা’ উৎসর্গ করা হয়েছে শহিদ শ্রী সিসির কুমার চক্রবর্তীর স্মৃতিতে, যিনি ১৯৯৯ সালে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় দেশের সুরক্ষায় নিজের জীবন উৎসর্গ করেন। তাঁর সাহস, কর্তব্যনিষ্ঠা এবং দেশের প্রতি অটল দায়বদ্ধতাকে সম্মান জানাতেই এই উদ্যোগ।

বিএসএফ-এর ৬০ বছর পূর্তি উপলক্ষে ‘ট্রিবিউট ইন গ্রিন’ ভাবনায় গড়ে তোলা এই বাগান শুধু স্মৃতিচারণ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা জোগানোরও একটি প্রয়াস। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আত্মবলিদান দেওয়া সকল সীমা প্রহরীদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানানোর প্রতীক হিসেবেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহিদ সিসির কুমার চক্রবর্তীর সহধর্মিণী শ্রীমতী বিপ্লবী চক্রবর্তীসহ বিএসএফ-এর জওয়ান এবং ত্রিপুরার প্রাক্তন সেনা সদস্যরা। অনুষ্ঠানে শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁর অবদান স্মরণ করা হয়।

Releated Posts

ট্রাম্পের দাবি: ইরান চুক্তির ফলে হরমুজ প্রণালী হবে ‘চিরস্থায়ীভাবে টোলমুক্ত’

ওয়াশিংটন, ১৫ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, তাঁর প্রশাসন ও ইরান-এর মধ্যে হওয়া চুক্তির…

ByBySandeep Biswas Jun 15, 2026

প্রধানমন্ত্রী পরিকল্পনা নিয়েছেন সারা দেশে ৩ কোটি লাখপতি দিদি তৈরী করবেন :অর্থমন্ত্রী

আগরতলা, ১৫ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলা। তিনি সবকা সাথ, সবকা…

ByByNews Desk Jun 15, 2026

কৃষিপণ্য উৎপাদনে ভারত বিশ্বের শীর্ষে, কৃষকদের আয়ও বেড়েছে: কৃষি মন্ত্রী 

আগরতলা, ১৫ জুনঃ ধান, আম, মশলা-সহ একাধিক কৃষিপণ্যের উৎপাদনে ভারত আজ বিশ্বের শীর্ষস্থান অধিকার করেছে। একই সঙ্গে কৃষকদের…

ByByNews Desk Jun 15, 2026

বর্ষার মরশুমে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির দ্রুত সংস্কারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৫ জুন : রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পর্যালোচনার উদ্দেশ্যে…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top