News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রীর নামে অপপ্রচারের অভিযোগে বাইখোড়া থানায় মামলা দায়ের
Image

প্রধানমন্ত্রীর নামে অপপ্রচারের অভিযোগে বাইখোড়া থানায় মামলা দায়ের

আগরতলা, ১ মে: প্রধানমন্ত্রীর নামে অপপ্রচার চালানোর অভিযোগে বাইখোড়া থানায় লিখিত মামলা দায়ের করল ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপি। শুক্রবার যুব মোর্চার মন্ডল সভাপতি সহ দলীয় কর্মীরা থানায় এই অভিযোগ জমা দেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বাইখোড়ার বাসিন্দা তথা প্রাক্তন শিক্ষক সুকুমার দাস দীর্ঘদিন ধরেই সামাজিক মাধ্যমে বিজেপি দলকে নিয়ে অপপ্রচার চালাচ্ছেন। সম্প্রতি তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুপ্রচারমূলক কিছু পোস্ট শেয়ার করেছেন বলেও অভিযোগ ওঠে।

এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিজেপির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ৩৮ জোলাইবাড়ী বিজেপি যুব মোর্চার মন্ডল সভাপতি কেশব চৌঁধুরী ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, “প্রধানমন্ত্রীর নামে এই ধরনের অপপ্রচার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই পুলিশ ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক।”

পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

Releated Posts

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতেযুব কংগ্রেসের বিক্ষোভ, উত্তেজনা, জলকামান ও লাঠিচার্জ পুলিশের, আহত একাধিক

আগরতলা, ১৫ জুন : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এবং নিট পরীক্ষার দুর্নীতি সহ একাধিক ইস্যুতে আজ…

ByByTaniya Chakraborty Jun 15, 2026

রাহুল কিশোর রায় আত্মহত্যা মামলায় পাঁচ অভিযুক্তকে আগাম জামিন দিল ত্রিপুরা হাইকোর্ট

আগরতলা, ১৫ জুন : ধর্মনগরের বিজেপি নেতা রাহুল কিশোর রায়ের আত্মহত্যায় প্ররোচনার মামলায় বড় আইনি স্বস্তি পেলেন পাঁচ…

ByByTaniya Chakraborty Jun 15, 2026

(Update) জিরানিয়া রেলস্টেশনে যাত্রী বিক্ষোভ, অবরোধে আটকে দুই ট্রেন

আগরতলা, ১৫ জুন: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (এনএফআর) বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলে সোমবার সকালে জিরানিয়া রেলস্টেশনে বিক্ষোভে সামিল…

ByByTaniya Chakraborty Jun 15, 2026

জলপথ ও স্থলপথে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ বৃদ্ধিতে জোর, গোমতী নদীকে ঘিরে নতুন সম্ভাবনার কথা বললেন সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে কেন্দ্র সরকার একাধিক উদ্যোগ…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top