News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিনদিনের ত্রিপুরা সফরে এলেন কেন্দ্রীয় উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু
Image

তিনদিনের ত্রিপুরা সফরে এলেন কেন্দ্রীয় উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু

আগরতলা, ২৫ এপ্রিল: কেন্দ্রীয় সরকারের উত্তর পূর্ব উন্নয়ণ মন্ত্রক বা ডোনার এর সচিব শ্রী সঞ্জয় জাজু তিন দিনের রাজ্য সফরের উদ্দেশ্যে আজ দুপুরে আগরতলায় পৌঁছেন। আজ বিকালে তিনি কৈলাশহরে অবস্থিত প্রত্ন ও পর্যটনক্ষেত্র ঊনকোটি পরিদর্শন করেন। তিনি এখানকার পাহাড়ের গায়ে খোদিত অপূর্ব স্থাপত্য ও ভাস্কর্য ঘুরে ঘুরে দেখেন। ঊনকোটির  গৌরবগাঁথা,প্রত্ন ইতিহাস, কিংবদন্তি সম্পর্কে অবহিত হন। ঊনকোটি’কে আকর্ষণীয় করে তুলতে গৃহীত পদক্ষেপ, ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের কাজকর্ম সম্পর্কে খোঁজখবর নেন।পরিদর্শনকালে সঙ্গে ছিলেন,  পূর্বোত্তর উন্নয়ণ বিভাগের অধিকর্তা বিবেক গোয়েল, রাজ্য সরকারের পরিকল্পনা দপ্তরের সচিব এল,টি,ডারলং , ঊনকোটি জেলার জেলা শাসক ডঃ তমাল মজুমদার প্রমুখ।

আজ বিকালে পূর্বোত্তর উন্নয়ণ মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু ঊনকোটি’তে এসে পৌঁছুলে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ, ঊনকোটি জেলা প্রশাসন থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।শৈবতীর্থ ঊনকোটি পরিদর্শন শেষে কেন্দ্রীয় সরকারের উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু জানান, কেন্দ্রীয় সরকারের মঞ্জুরীকৃত অর্থে চলমান ও সম্পন্ন কাজকর্ম সরেজমিনে  দেখতে তার তিনদিনের ত্রিপুরা সফর আজ থেকে শুরু হয়েছে। প্রত্নভূমি ঊনকোটি এর স্থাপত্য ও ভাস্কর্য দেখে তিনি আপ্লুত হয়েছেন বলে জানান।           

উত্তর পূর্ব উন্নয়ণ মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু আজ উত্তর জেলার ধর্মনগরের  ফুলবারুই-তে আগর চাষের গ্রাম পরিদর্শন করেন। তিনি আগরচাষীদের সঙ্গে মত বিনিময় করেন।  তিনি জানান, রাজ্যে আগর চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি আগর চাষীদের বিভিন্ন সমস্যা সমাধানে কেন্দ্রীয় সরকারের টাস্ক ফোর্স গঠনের কথা উল্লেখ করেন।

তিনি বলেন,  টাস্কফোর্সের সুপারিশ অনুসারে আগর চাষের সম্প্রসারণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। ডোনারের সচিব সঞ্জয় জাজু আগামীকাল রবিবার সিপাহীজলা অভয়ারণ্য ও বিশ্রামগঞ্জে পিএম ডিভাইন প্রকল্প পরিদর্শন করবেন। এরপর তিনি নীরমহল হয়ে মাতাবাড়িতে ত্রিপুরা সুন্দরী মন্দির দর্শন করবেন। এরপর মহারানী ব্যারেজ দেখার পর তিনি ছবিমুড়া ও  ডম্বুরের নারিকেল কুঞ্জে যাবেন।

Releated Posts

ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পরেও ঋণ বকেয়ার নোটিশ, মাইক্রো ফাইনান্স সংস্থার অফিস ঘেরাও গ্রাহকদের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ঋণ পরিশোধ করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার পরেও বকেয়া ঋণের নোটিশ পাওয়ার অভিযোগে মাইক্রো ফাইনান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সাব্রুমে ভাড়া বাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে এক সপ্তম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

শ্রীনগরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবি

সাব্রুম, ৯ সেপ্টেম্বর: পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগরের আমলকি পাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top