News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আট মাস ধরে রেগার কাজের টাকা না পেয়ে ক্ষুব্ধ শ্রমিক
Image

আট মাস ধরে রেগার কাজের টাকা না পেয়ে ক্ষুব্ধ শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৪ এপ্রিল: শরীরের রক্ত মাংস জল করে  রেগা প্রকল্পে কাজ করার ৮ মাস পরেও মিলছে না শ্রম দিবসের টাকা। শ্রম দিবসের টাকা না পেয়ে ভীষণভাবে ক্ষুব্ধ এক শ্রমিক। ঘটনা চড়িলাম ব্লকের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের রাজিব কলোনি এলাকায়। অসহায় সেই শ্রমিকের নাম ইদ্রিস মিয়া।

তার অভিযোগ তিনি আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে  রেগা প্রকল্পের ১৫  শ্রম দিবসের টাকা পাচ্ছেন না। বিগত সাত থেকে আট মাস ধরে তিনি তার মজুরির টাকা পাওয়ার জন্য গ্রাম পঞ্চায়েত থেকে ব্যাংক, ব্যাংক থেকে গ্রাম পঞ্চায়েতে দৌড়ঝাঁপ করে চলেছেন। পঞ্চায়েতের জিআর
এস বলছেন ব্যাংকে যেতে অপরদিকে চড়িলাম গ্রামীণ ব্যাংক শাখা তাকে বলছে পঞ্চায়েতে যোগাযোগ করতে। বিগত সাত থেকে আট মাস ধরে ১৫ শ্রম দিবসের টাকার জন্য দৌঁড়ঝাপ করতে করতে  ক্লান্ত হয়ে পড়েছেন অসহায় শ্রমিক ইদ্রিস মিয়া।

তিনি কি করবেন ভেবে উঠতে পারছেন না। শুক্রবার দুপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অসহায় শ্রমিক পুরো ঘটনা তুলে ধরে পঞ্চায়েত এবং ব্লকের কাছে তার প্রাপ্য মজুরির টাকা চেয়েছেন। নিতান্তই দরিদ্র ইদ্রিস মিয়া। কাজের মজুরির টাকা না পেয়ে অসহায় অবস্থার মধ্যে রয়েছেন তিনি। সহযোগিতা চেয়েছেন তিনি পঞ্চায়েত ব্লক এবং ব্যাংক কর্তৃপক্ষের নিকট।

Releated Posts

ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পরেও ঋণ বকেয়ার নোটিশ, মাইক্রো ফাইনান্স সংস্থার অফিস ঘেরাও গ্রাহকদের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ঋণ পরিশোধ করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার পরেও বকেয়া ঋণের নোটিশ পাওয়ার অভিযোগে মাইক্রো ফাইনান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সাব্রুমে ভাড়া বাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে এক সপ্তম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

শ্রীনগরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবি

সাব্রুম, ৯ সেপ্টেম্বর: পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগরের আমলকি পাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top