News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গণ্ডাছড়া হাসপাতাল চৌমুহনি এলাকায় একই রাতে দুটি দোকানে লুট, চাঞ্চল্য
Image

গণ্ডাছড়া হাসপাতাল চৌমুহনি এলাকায় একই রাতে দুটি দোকানে লুট, চাঞ্চল্য

গণ্ডাছড়া, ২৪ এপ্রিল: গণ্ডাছড়া হাসপাতাল চৌমুহনি এলাকায় একই রাতে দুটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, এলাকার দুই ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের মতো গতকাল রাতেও তাদের দোকান গুছিয়ে তালা দিয়ে বাড়ি ফিরে যান। আজ সকালে দোকান খুলতে এসে তারা দেখতে পান, দোকানের তালা ভাঙা এবং ভেতরে রাখা বিভিন্ন সামগ্রী লুট হয়ে গেছে। চোরের দল দোকানে থাকা ঠান্ডা পানীয়সহ অন্যান্য পণ্যসামগ্রী হাতিয়ে নিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে যায় এবং তদন্ত শুরু করেছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, এই ছোট দোকানের আয়ের ওপরই তাদের সংসার নির্ভরশীল। হঠাৎ এই চুরির ঘটনায় তারা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এলাকাবাসীর দাবি, এ ধরনের ঘটনা রুখতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক।

Releated Posts

সাব্রুমে বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

সাব্রুম, ১০ জুন: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম পোস্ট অফিস সংলগ্ন সাতচাঁদ ও রুপাইছড়ি বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে কর্মীদের উপস্থিতি ও…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

ত্রিপুরার উচ্চশিক্ষা খাতে কেন্দ্রীয় সহায়তার দাবি, শীঘ্রই নিয়োগ হবে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য

আগরতলা, ১০ জুন: রাজ্যের উচ্চশিক্ষা পরিকাঠামোর সম্প্রসারণ, নতুন কলেজগুলির অধিভুক্তিকরণ সংক্রান্ত জটিলতা নিরসন এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026
Scroll to Top