News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চড়ক মেলায় জুয়ার রমরমা, প্রশাসনের নীরবতায় ক্ষোভ, এসপি-র দ্বারস্থ ধর্মনগর প্রেস ক্লাব
Image

চড়ক মেলায় জুয়ার রমরমা, প্রশাসনের নীরবতায় ক্ষোভ, এসপি-র দ্বারস্থ ধর্মনগর প্রেস ক্লাব

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ এপ্রিল:
ঐতিহ্যের আবরণে চড়ক মেলাকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরা জেলায় অবৈধ জুয়ার রমরমা নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন এই অসামাজিক কার্যকলাপ চললেও তা রোধে কার্যত কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি।

এই পরিস্থিতিতে শুক্রবার ধর্মনগর প্রেস ক্লাবের পক্ষ থেকে উত্তর জেলার পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে অবিলম্বে কড়া হস্তক্ষেপ করে জুয়ার আসর বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

প্রেস ক্লাবের অভিযোগ, চড়ক পূজা ও মেলাকে ঘিরে একটি অসাধু চক্র সুপরিকল্পিতভাবে জেলার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে এবং গোপনে বড়সড় জুয়ার আসর বসাচ্ছে। এতে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে সর্বস্বান্ত করা হচ্ছে।

তাদের মতে, এই জুয়ার নেশা ধীরে ধীরে এক ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। দিনমজুর, নিম্নআয়ের শ্রমজীবী মানুষ থেকে শুরু করে যুবসমাজও এর কবলে পড়ছে। ফলে বহু পরিবারে অশান্তি, আর্থিক সংকট এবং সামাজিক অবক্ষয় বাড়ছে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হিসেবে উঠে এসেছে, কিছু ক্ষেত্রে পুলিশের উপস্থিতিতেই এই বেআইনি কার্যকলাপ চলার অভিযোগ। এতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে।

প্রেস ক্লাবের এক কর্মকর্তা বলেন, “উৎসবের আড়ালে এই ধরনের অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত কঠোর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে।”

প্রেস ক্লাবের দাবি, প্রতিটি মেলা প্রাঙ্গণে কড়া পুলিশি নজরদারি নিশ্চিত করতে হবে, জুয়ার আসরগুলি অবিলম্বে ভেঙে দিতে হবে এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

এখন দেখার, এই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ প্রশাসন কতটা সক্রিয় ভূমিকা নেয়। জেলাবাসীর আশা, শুধু আশ্বাস নয়, বাস্তব পদক্ষেপের মাধ্যমেই এই সমস্যার সমাধান হবে।

Releated Posts

জিরানিয়ায় মিছিল করে বিজেপির ভিলেজ কমিটির মনোনয়ন দাখিল, উপস্থিত মন্ত্রী সুশান্ত

আগরতলা, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার জিরানিয়া ব্লকের অন্তর্গত বিভিন্ন ভিলেজ কমিটির জন্য মনোনয়নপত্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

পিএমইজিপি ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, আগরতলায় মনোজ কুমার দে আটক

আগরতলা, ৮ সেপ্টেম্বর: পিএমইজিপি ঋণ পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে…

ByByReshmi Debnath Sep 8, 2026

ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পরেও ঋণ বকেয়ার নোটিশ, মাইক্রো ফাইনান্স সংস্থার অফিস ঘেরাও গ্রাহকদের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ঋণ পরিশোধ করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার পরেও বকেয়া ঋণের নোটিশ পাওয়ার অভিযোগে মাইক্রো ফাইনান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top