News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পুলিশ মহানির্দেশকের সঙ্গে সাক্ষাৎ আগরতলা প্রেসক্লাবের প্রতিনিধি দলের

সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পুলিশ মহানির্দেশকের সঙ্গে সাক্ষাৎ আগরতলা প্রেসক্লাবের প্রতিনিধি দলের

আগরতলা, ২৪ এপ্রিলঃ রাজ্যের পাহাড় এবং সমতলের সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে আগরতলা প্রেসক্লাব। শুক্রবার পুলিশ সদর দপ্তরে গিয়ে পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসেবে মহানির্দেশক অনুরাগের সঙ্গে দেখা করেন আগরতলা প্রেসক্লাবের পাঁচ সদস্যক প্রতিনিধি দল।

সাংবাদিকদের নিরাপত্তার প্রশ্নে পুলিশ প্রশাসনের তরফে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণের দাবিও জানানো হয়। পাশাপাশি প্রেস স্টিকার এর অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন আগরতলা প্রেসক্লাবের প্রতিনিধিরা। সব ঋতুতে ব্যবহার করা যায় এই ধরনের প্রেসজ্যাকের সাংবাদিকদের দেওয়ার দাবি জানানো হয়েছে।  চিত্র সাংবাদিকদের একটা অংশকে গভীর রাত পর্যন্ত কাজ করতে হয়। এক্ষেত্রে রাজধানী আগরতলা সহ মহকুমা শহর গুলোতে পুলিশের টহল বৃদ্ধির দাবিও জানানো হয়েছে।

আগরতলা প্রেসক্লাবের পরিচালন কমিটির বৈঠক এবং বার্ষিক সাধারণ সভায় সদস্যদের উত্থাপিত বিষয় গুলোও খোলামেলা পুলিশ মহানির্দেশক সহ আধিকারিকদের সামনে তুলে ধরা হয়েছে। এডিসি ভোট পর্ব  শেষ হতেই শুক্রবার আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকারের নেতৃত্বে পরিচালন কমিটির পাঁচ সদস্যক প্রতিনিধি দল পুলিশ মহা নির্দেশকের সঙ্গে দেখা করেন।

এই প্রতিনিধি দলে ছিলেন অন্যদের মধ্যে ছিলেন সহ সভাপতি চিত্রা রায়, যুগ্ম সম্পাদক কমল চৌধুরী ও অভিষেক দে, কার্যকরী সদস্য অভিষেক দেববর্মা।পুলিশ সদর  কনফারেন্স হলে পুলিশ মহা নির্দেশকের সঙ্গে সাক্ষাৎ  করার সময় পুলিশের একাধিক আধিকারিকও সেখানে উপস্থিত ছিলেন। কনটেন্ট ক্রিযেটার এর নামে সামাজিক মাধ্যমে ভুল বার্তা ছড়ানোর বিষয় গুলোতেও লাগাম টানার জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে।ডেপুটেশন শেষে প্রণব সরকার জানিয়েছেন পুলিশের মহা নির্দেশক সাংবাদিকদের দাবিগুলির সাথে সহমত পোষণ করেছেন এবং ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

Releated Posts

ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পরেও ঋণ বকেয়ার নোটিশ, মাইক্রো ফাইনান্স সংস্থার অফিস ঘেরাও গ্রাহকদের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ঋণ পরিশোধ করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার পরেও বকেয়া ঋণের নোটিশ পাওয়ার অভিযোগে মাইক্রো ফাইনান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সাব্রুমে ভাড়া বাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে এক সপ্তম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

শ্রীনগরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবি

সাব্রুম, ৯ সেপ্টেম্বর: পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগরের আমলকি পাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top