News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্রামগঞ্জে বিজয় মিছিল ঘিরে ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে ব্যবসায়ী
Image

বিশ্রামগঞ্জে বিজয় মিছিল ঘিরে ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে ব্যবসায়ী

বিশ্রামগঞ্জ, ২৩ এপ্রিল: এডিসি নির্বাচনে জয়ের পর বিজয় মিছিলকে কেন্দ্র করে বিশ্রামগঞ্জ দেওয়ানবাজার এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজয় মিছিল থেকে সড়কের ধারে অবস্থিত এক হোটেলে ভাঙচুর চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দেওয়ানবাজার এলাকায় আয়োজিত ওই মিছিল থেকে হঠাৎই কিছু দুষ্কৃতী বিজেপি কর্মী জয়ন্ত দেববর্মার হোটেলে হামলা চালায়। অভিযোগ, হামলাকারীরা দোকানে ভাঙচুর চালানোর পাশাপাশি মালিককে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলে এবং বিজেপি করার কারণ জানতে চায়।

অভিযোগ আরও, হোটেলে তাণ্ডব চালানোর পর দুষ্কৃতীরা জয়ন্ত দেববর্মার বাড়িতেও হামলা চালায়। এলাকায় থাকতে হলে নির্দিষ্ট দলে যোগদান করার হুমকিও দেওয়া হয় বলে দাবি করেছেন ভুক্তভোগী। অন্যথায় ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনায় স্থানীয়দের একাংশ পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও কার্যকর ভূমিকা নিতে দেখা যায়নি।

ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিজেপি সমর্থক ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে বলে জানা গেছে। এদিকে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

Releated Posts

ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পরেও ঋণ বকেয়ার নোটিশ, মাইক্রো ফাইনান্স সংস্থার অফিস ঘেরাও গ্রাহকদের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ঋণ পরিশোধ করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার পরেও বকেয়া ঋণের নোটিশ পাওয়ার অভিযোগে মাইক্রো ফাইনান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সাব্রুমে ভাড়া বাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে এক সপ্তম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

শ্রীনগরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবি

সাব্রুম, ৯ সেপ্টেম্বর: পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগরের আমলকি পাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top