News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চড়িলাম পেট্রোল পাম্পের কাছে ট্রিপার উল্টে দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক
Image

চড়িলাম পেট্রোল পাম্পের কাছে ট্রিপার উল্টে দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক

চড়িলাম, ২২ এপ্রিল: চরিলাম পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এক বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পাওয়া গেল। একটি ট্রিপার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাটি ফেলতে এসে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ট্রিপারটি। এরপর গাড়িটি উল্টে যায় এবং সামনের অংশ শূন্যে উঠে যায়। গাড়ির অবস্থা দেখেই বোঝা যাচ্ছে, অল্পের জন্য কত বড় বিপদ এড়ানো গেছে।

দুর্ঘটনার সময় গাড়ির চালক কোনোভাবে নিজেকে সামলে নিয়ে প্রাণে রক্ষা পান। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি আরও ভয়াবহ রূপ নিতে পারত। তবে বড় ধরনের প্রাণহানির ঘটনা না ঘটায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

Releated Posts

ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পরেও ঋণ বকেয়ার নোটিশ, মাইক্রো ফাইনান্স সংস্থার অফিস ঘেরাও গ্রাহকদের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ঋণ পরিশোধ করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার পরেও বকেয়া ঋণের নোটিশ পাওয়ার অভিযোগে মাইক্রো ফাইনান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সাব্রুমে ভাড়া বাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে এক সপ্তম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

শ্রীনগরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবি

সাব্রুম, ৯ সেপ্টেম্বর: পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগরের আমলকি পাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top