News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অটোতে যাত্রী সেজে টাকা হাতানোর চেষ্টা, ধৃত দুই মহিলা
Image

অটোতে যাত্রী সেজে টাকা হাতানোর চেষ্টা, ধৃত দুই মহিলা

আগরতলা, ৪ এপ্রিল: যাত্রী সেজে অটোতে উঠে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই মহিলাকে আটক করা হয়েছে। ঘটনায় ৩৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, অবসরপ্রাপ্ত কর্মচারী নীরদবরণ দাস ব্যাংক থেকে ৩৫ হাজার টাকা তুলে রাধানগর এলাকায় একটি অটোতে ওঠেন। অভিযোগ, সেই সময় যাত্রী সেজে থাকা দুই মহিলা কৌশলে তাঁর ব্যাগ থেকে টাকা হাতিয়ে নেয়।

ঘটনাটি বুঝতে পেরে তৎক্ষণাৎ তৎপরতা শুরু হয়। পরবর্তীতে অটোতে থাকা ওই দুই মহিলার কাছ থেকেই সম্পূর্ণ টাকা উদ্ধার করা হয় বলে জানা গেছে। অভিযুক্ত দুই মহিলা বিহারের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর।

এই ঘটনায় আগরতলা শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ এবং এই ধরনের প্রতারণা রুখতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে।

Releated Posts

জিরানিয়ায় মিছিল করে বিজেপির ভিলেজ কমিটির মনোনয়ন দাখিল, উপস্থিত মন্ত্রী সুশান্ত

আগরতলা, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার জিরানিয়া ব্লকের অন্তর্গত বিভিন্ন ভিলেজ কমিটির জন্য মনোনয়নপত্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

পিএমইজিপি ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, আগরতলায় মনোজ কুমার দে আটক

আগরতলা, ৮ সেপ্টেম্বর: পিএমইজিপি ঋণ পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে…

ByByReshmi Debnath Sep 8, 2026

ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পরেও ঋণ বকেয়ার নোটিশ, মাইক্রো ফাইনান্স সংস্থার অফিস ঘেরাও গ্রাহকদের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ঋণ পরিশোধ করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার পরেও বকেয়া ঋণের নোটিশ পাওয়ার অভিযোগে মাইক্রো ফাইনান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top