News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লেফুঙ্গায় ডেলিভারি বয় হত্যাকাণ্ডে গ্রেফতার দুই যুবক
Image

লেফুঙ্গায় ডেলিভারি বয় হত্যাকাণ্ডে গ্রেফতার দুই যুবক

আগরতলা, ৩১ ডিসেম্বর: লেফুঙ্গা থানাধীন তুফানিয়া লুঙ্গা চা বাগান এলাকায় ডেলিভারি বয় প্রবীর শীল হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে। ধৃতদের নাম শেখর তাঁতি ও তন্ময় উরাং। পুলিশ সূত্রে জানা গেছে, দু’জনকেই তুফানিয়া লুঙ্গা এলাকা থেকে আটক করা হয়।

লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস জানান, ধৃতদের আজ আদালতে প্রেরণ করা হবে। এই ঘটনায় নিহত প্রবীর শীলের বাবা মোট চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান জারি রয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।

উল্লেখ্য, নিহত প্রবীর শীল বামুটিয়া বিধানসভা এলাকার নোয়াগাঁও এলাকার বাসিন্দা এবং পেশায় ডেলিভারি বয় ছিলেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, গত রবিবার বাড়িতে ফিরে ছেলেকে না পেয়ে প্রবীরের বাবা তার মোবাইলে ফোন করেন। ফোনটি ধরে অন্য এক যুবক, সে জানায় প্রবীরকে কয়েকজন মিলে মারধর করছে এবং চা বাগান এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এই খবর পেয়ে উদ্বিগ্ন বাবা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সেখানে ছেলেকে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সর্দার পাড়া এলাকায় প্রবীরকে গুরুতর আহত, প্রায় আধমরা অবস্থায় উদ্ধার করা হয়।

পরিবারের দাবি, হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রবীর কয়েকজনের নাম জানাতে সক্ষম হয় এবং বলে যে, পরিচিত কয়েকজন ফোন করে তাকে ঘটনাস্থলে ডেকে নিয়ে যায়। পরবর্তী সময়ে এক যুবক এসে প্রবীরের বাবার হাতে তার ভাঙা মোবাইল ফোনটি তুলে দিয়ে যায়।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ে প্রবীর শীল। তার বাবার অভিযোগ, ছেলের সারা শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রড বা কোনো শক্ত বস্তু দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে।

সোমবার ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। জিবি হাসপাতালের মর্গের সামনে দাঁড়িয়ে প্রবীরের বাবা ছেলের মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

Releated Posts

গণতন্ত্রকে লুণ্ঠন করা হচ্ছে: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় মানুষের গণতান্ত্রিক অধিকার ক্রমশ সংকুচিত করা হচ্ছে। একইসঙ্গে কৃষক, কৃষিশ্রমিক, যুবসমাজসহ সমাজের বিভিন্ন অংশের…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

ভিসি নির্বাচনে বাম ঐক্যেই ভরসা সিপিআই(এম)-এর, কংগ্রেসের সঙ্গে জোট নাকচ : জিতেন্দ্র

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

ত্রিপুরায় প্রশাসনিক স্তরে বড় রদবদল, একাধিক আইএএস ও টিসিএস আধিকারিকের দায়িত্বে পরিবর্তন

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরা সরকারের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করা হয়েছে। একাধিক আইএএস ও টিসিএস আধিকারিকের দায়িত্বে পরিবর্তন…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

শহরে একই ঘরে যুগলের পচন ধরা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১ সেপ্টেম্বর: শহরের উত্তর বনমালীপুর ভগবান ঠাকুর চৌমুহনী সংলগ্ন এলাকায় একই ঘর থেকে এক প্রেমিক যুগলের পচন…

ByByReshmi Debnath Sep 1, 2026
Scroll to Top