News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এঞ্জেল চাকমার খুনের সাথে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ এআইডিএসও-র
Image

এঞ্জেল চাকমার খুনের সাথে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ এআইডিএসও-র

আগরতলা, ৩১ ডিসেম্বর: এঞ্জেল চাকমার খুনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বটতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করল অলইন্ডিয়াডিএসও রাজ্য কমিটি।

বিক্ষোভ চলাকালীন সংগঠনের সদস্যরা হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তোলেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান। তাদের অভিযোগ, উত্তরাখণ্ডের দেরাদুনে ৯ ডিসেম্বর সংঘটিত ভয়ংকর হামলার পর গত ২৬ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো ত্রিপুরার ঊনকোটি জেলার মাছমারার কৃতি আদিবাসী ছাত্র এঞ্জেল চাকমার। ওই ঘটনায় তার ছোট ভাই মাইকেল চাকমাও গুরুতর আহত হয়েছেন।
ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রকৃত দোষীদের বিরুদ্ধে এখনও যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি।

অল ইন্ডিয়া ডি এস ও নেতৃত্বের বক্তব্য, এঞ্জেল চাকমার মৃত্যু একটি গুরুতর ঘটনা এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে না। তারা প্রশাসনের কাছে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করার দাবি জানান।

Releated Posts

২০ দিনের অনশনের পর হাসপাতালে ভর্তি সোনম ওয়াংচুক, দিল্লি হাইকোর্টের নির্দেশে পদক্ষেপ পুলিশের

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): টানা ২০ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে অনশনরত জলবায়ু কর্মী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার…

ByBySandeep Biswas Jul 18, 2026

সম্পদ বরাদ্ধ এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনসংখ্যার তথ্যই মূল ভিত্তি হিসেবে কাজ করে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নান্নু আজ লোক ভবনে সেলফ-এনুমারেশন প্রক্রিয়ার মাধ্যমে ‘জনগণনা ২০২৭’-এর…

ByByReshmi Debnath Jul 17, 2026

সারা দেশের মধ্যে রাজ্যের প্রায় ৮০ শতাংশ পঞ্চায়েত এ ক্যাটাগরিতে চলে এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুলাই : মানুষের জীবনের ইতিবাচক পরিবর্তন আনাই হচ্ছে আমাদের উন্নয়নের মানদণ্ড। সকল স্তরের মানুষের আর্থ সামাজিক…

ByByReshmi Debnath Jul 17, 2026

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিকে চিঠি মুখ্যমন্ত্রী মানিক সাহার, দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ১৭ জুলাই: বর্ষাকালে ত্রিপুরার জাতীয় সড়কগুলির বেহাল অবস্থা এবং সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি নিয়ে কেন্দ্রের…

ByByReshmi Debnath Jul 17, 2026
Scroll to Top