News Flash

  • Home
  • মুখ্য খবর
  • টেট উত্তীর্ণদের আন্দোলন অহেতুক, সময়মতো চাকরি দেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Image

টেট উত্তীর্ণদের আন্দোলন অহেতুক, সময়মতো চাকরি দেওয়া হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩০ ডিসেম্বর: টেট উত্তীর্ণ বেকারদের আন্দোলনকে অহেতুক বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। মঙ্গলবার টেট উত্তীর্ণ বেকারদের আন্দোলন প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে চাকরি পাওয়ার জন্য আন্দোলনের কোনও প্রয়োজন নেই। রাজ্য সরকার প্রয়োজন ও সংহতির ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে।

মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, চাকরির দাবিতে আন্দোলন করা বা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কোনও দরকার নেই। নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যেই জারি রয়েছে এবং সময়মতো টেট উত্তীর্ণ প্রার্থীদের চাকরিতে নিযুক্ত করা হবে। তিনি আশ্বাস দেন, সরকার তাদের বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।

এদিন মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, টেট উত্তীর্ণ বেকাররা অন্যদের প্ররোচনায় পড়ে এই ধরনের আন্দোলনে শামিল হচ্ছেন। তাঁর মতে, এ ধরনের আন্দোলন করে কোনও লাভ হবে না। সরকার যত দ্রুত সম্ভব যোগ্য প্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করবে।

মুখ্যমন্ত্রী বলেন, যদি সরকারের নিয়োগের কোনও সদিচ্ছা না থাকত, তাহলে নতুন করে টেট পরীক্ষা নেওয়া হতো না। টেট পরীক্ষা নেওয়াই প্রমাণ করে যে সরকার নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাওয়ার ব্যাপারে আন্তরিক। তিনি সকলকে ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানান এবং আশ্বাস দেন যে যোগ্যদের চাকরি নিশ্চিত করা হবে।

Releated Posts

গণতন্ত্রকে লুণ্ঠন করা হচ্ছে: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় মানুষের গণতান্ত্রিক অধিকার ক্রমশ সংকুচিত করা হচ্ছে। একইসঙ্গে কৃষক, কৃষিশ্রমিক, যুবসমাজসহ সমাজের বিভিন্ন অংশের…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

ভিসি নির্বাচনে বাম ঐক্যেই ভরসা সিপিআই(এম)-এর, কংগ্রেসের সঙ্গে জোট নাকচ : জিতেন্দ্র

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

ত্রিপুরায় প্রশাসনিক স্তরে বড় রদবদল, একাধিক আইএএস ও টিসিএস আধিকারিকের দায়িত্বে পরিবর্তন

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরা সরকারের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করা হয়েছে। একাধিক আইএএস ও টিসিএস আধিকারিকের দায়িত্বে পরিবর্তন…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

শহরে একই ঘরে যুগলের পচন ধরা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১ সেপ্টেম্বর: শহরের উত্তর বনমালীপুর ভগবান ঠাকুর চৌমুহনী সংলগ্ন এলাকায় একই ঘর থেকে এক প্রেমিক যুগলের পচন…

ByByReshmi Debnath Sep 1, 2026
Scroll to Top