News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষকের মারধরে রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র, জিবি হাসপাতালে চিকিৎসাধীন
Image

শিক্ষকের মারধরে রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ২৬ ডিসেম্বর: বিদ্যালয়ে শিক্ষকের মারে আহত হয়েছে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্র। ঘটনাটি ঘটেছে মোহনপুর তুলাবাগান এলাকার পিএম শ্রী উত্তর দেবেন্দ্রনগর উচ্চ বিদ্যালয়ে। আহত ছাত্রের নাম প্রীতম কীর্তনিয়া। অভিযোগ উঠেছে বিদ্যালয়ের এক শিক্ষক দেবরাজ চৌধুরীর বিরুদ্ধে। বর্তমানে আহত ছাত্র জিবি হাসপাতালে চিকিৎসাধীন।
ছাত্রের অভিভাবকদের অভিযোগ, শিক্ষক প্রীতমকে গুরুতরভাবে মারধর করেন। এতে তার মাথা ও বুকে প্রচণ্ড আঘাত লাগে এবং নাক দিয়ে রক্তক্ষরণ হয়। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে অভিযুক্ত শিক্ষক দেবরাজ চৌধুরীর দাবি, শ্রেণিকক্ষে ছাত্রছাত্রীরা দুষ্টুমি করছিল। ক্লাসে শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি সামান্যভাবে ছাত্রটিকে শাসন করেন। তার বক্তব্য অনুযায়ী, তিনি বেত্রাঘাত করেননি কিংবা কোনো বস্তু দিয়েও মারেননি। তাই এত গুরুতর আঘাত পাওয়ার কথা নয় বলে তিনি দাবি করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে এদিন বিদ্যালয় চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে অভিভাবক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

Releated Posts

সম্পদ বরাদ্ধ এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনসংখ্যার তথ্যই মূল ভিত্তি হিসেবে কাজ করে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নান্নু আজ লোক ভবনে সেলফ-এনুমারেশন প্রক্রিয়ার মাধ্যমে ‘জনগণনা ২০২৭’-এর…

ByByReshmi Debnath Jul 17, 2026

সারা দেশের মধ্যে রাজ্যের প্রায় ৮০ শতাংশ পঞ্চায়েত এ ক্যাটাগরিতে চলে এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুলাই : মানুষের জীবনের ইতিবাচক পরিবর্তন আনাই হচ্ছে আমাদের উন্নয়নের মানদণ্ড। সকল স্তরের মানুষের আর্থ সামাজিক…

ByByReshmi Debnath Jul 17, 2026

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিকে চিঠি মুখ্যমন্ত্রী মানিক সাহার, দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ১৭ জুলাই: বর্ষাকালে ত্রিপুরার জাতীয় সড়কগুলির বেহাল অবস্থা এবং সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি নিয়ে কেন্দ্রের…

ByByReshmi Debnath Jul 17, 2026

জনগণনা ২০২৭: অনলাইনে স্ব-গণনায় সামিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুলাই: জনগণনা শুধুমাত্র একটি পরিসংখ্যান নয় বরং বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা ও বাস্তবায়নের অন্যতম ভিত্তি। আজ…

ByByTaniya Chakraborty Jul 17, 2026
Scroll to Top