News Flash

Image

বিশালগড়ে অটো দুর্ঘটনা, গুরুতর আহত দু’জন

বিশালগড়, ২৫ ডিসেম্বর: সাতসকালে বিশালগড়ের ব্রজপুর সড়কে ঘটে গেল একটি ভয়াবহ অটো গাড়ি দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি উল্টে যায়, যার ফলেই এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় অটোতে থাকা দু’জন যাত্রী গুরুতরভাবে আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় মানুষজন দ্রুত অগ্নিনির্বাপক দপ্তরে যোগাযোগ করেন। খবর পেয়ে দমকল কর্মীরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন এবং প্রাথমিক সহায়তা দিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান।

আহতদের নাম রাকেশ দেববর্মা ও আয়তর দেববর্মা। চিকিৎসকদের মতে, তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Releated Posts

সম্পদ বরাদ্ধ এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনসংখ্যার তথ্যই মূল ভিত্তি হিসেবে কাজ করে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নান্নু আজ লোক ভবনে সেলফ-এনুমারেশন প্রক্রিয়ার মাধ্যমে ‘জনগণনা ২০২৭’-এর…

ByByReshmi Debnath Jul 17, 2026

সারা দেশের মধ্যে রাজ্যের প্রায় ৮০ শতাংশ পঞ্চায়েত এ ক্যাটাগরিতে চলে এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুলাই : মানুষের জীবনের ইতিবাচক পরিবর্তন আনাই হচ্ছে আমাদের উন্নয়নের মানদণ্ড। সকল স্তরের মানুষের আর্থ সামাজিক…

ByByReshmi Debnath Jul 17, 2026

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিকে চিঠি মুখ্যমন্ত্রী মানিক সাহার, দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ১৭ জুলাই: বর্ষাকালে ত্রিপুরার জাতীয় সড়কগুলির বেহাল অবস্থা এবং সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি নিয়ে কেন্দ্রের…

ByByReshmi Debnath Jul 17, 2026

জনগণনা ২০২৭: অনলাইনে স্ব-গণনায় সামিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুলাই: জনগণনা শুধুমাত্র একটি পরিসংখ্যান নয় বরং বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা ও বাস্তবায়নের অন্যতম ভিত্তি। আজ…

ByByTaniya Chakraborty Jul 17, 2026
Scroll to Top