News Flash

Image

নিজ আত্মীয়কে বাঁচাতে গিয়ে ছুরিকাহত যুবক

আগরতলা, ২৪ ডিসেম্বর: অপর এক ব্যক্তিকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে আগরতলা শহরের মলয়নগর আদর্শ কলোনী এলাকায়। আহত যুবকের নাম প্রাণজিৎ দাস। এই ঘটনায় অভিযুক্ত হিসেবে সমীর সরকারের নাম সামনে এসেছে।

ঘটনার বিবরণে জানা যায়, পারিবারিক বিবাদকে কেন্দ্র করে প্রাণজিৎ দাসের পিসির বাড়িতে প্রথমে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যান প্রাণজিৎ। সেখানে পৌঁছে তিনি দেখতে পান, তার পিসেমশাই ও পিসেমশাইয়ের ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা চলছে।

বিবাদ ক্রমশ হাতাহাতিতে রূপ নিলে অভিযুক্ত সমীর সরকার তার ভাইকে আঘাত করতে উদ্যত হয় বলে অভিযোগ। সেই সময় পিসেমশাইকে রক্ষা করতে এগিয়ে গেলে প্রাণজিৎ দাসকে ছুরি দিয়ে আঘাত করা হয়। প্রাণজিৎ – এর দাবি, ঘটনার সময় অভিযুক্ত সমীর সরকার মদ্যপ অবস্থায় ছিল। গুরুতর আহত অবস্থায় প্রাণজিৎ দাসকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

Releated Posts

সম্পদ বরাদ্ধ এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনসংখ্যার তথ্যই মূল ভিত্তি হিসেবে কাজ করে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নান্নু আজ লোক ভবনে সেলফ-এনুমারেশন প্রক্রিয়ার মাধ্যমে ‘জনগণনা ২০২৭’-এর…

ByByReshmi Debnath Jul 17, 2026

সারা দেশের মধ্যে রাজ্যের প্রায় ৮০ শতাংশ পঞ্চায়েত এ ক্যাটাগরিতে চলে এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুলাই : মানুষের জীবনের ইতিবাচক পরিবর্তন আনাই হচ্ছে আমাদের উন্নয়নের মানদণ্ড। সকল স্তরের মানুষের আর্থ সামাজিক…

ByByReshmi Debnath Jul 17, 2026

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিকে চিঠি মুখ্যমন্ত্রী মানিক সাহার, দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ১৭ জুলাই: বর্ষাকালে ত্রিপুরার জাতীয় সড়কগুলির বেহাল অবস্থা এবং সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি নিয়ে কেন্দ্রের…

ByByReshmi Debnath Jul 17, 2026

জনগণনা ২০২৭: অনলাইনে স্ব-গণনায় সামিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুলাই: জনগণনা শুধুমাত্র একটি পরিসংখ্যান নয় বরং বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা ও বাস্তবায়নের অন্যতম ভিত্তি। আজ…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

চোত্তাখলার ঘটনায় দক্ষিণ জেলার এসপি-র বিরুদ্ধে ডিজিপির কাছে অভিযোগ বিরোধী দলনেতার, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৭ জুলাই: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার চোত্তাখলায় সিপিআই(এম)-এর কর্মসূচিকে কেন্দ্র করে ১৫ জুলাই সংঘটিত অশান্তির ঘটনায় দক্ষিণ…

ByByReshmi Debnath Jul 17, 2026

ত্রিপুরা পুলিশে বড়সড় রদবদল: একযোগে বদলি ৪৭ জন আইপিএস ও টিপিএস অফিসার

আগরতলা, ১৭ জুলাই: ত্রিপুরা পুলিশের শীর্ষস্তরে বড়সড় প্রশাসনিক রদবদল করল রাজ্য সরকার। একযোগে ৪৭ জন আইপিএস ও টিপিএস …

ByByReshmi Debnath Jul 17, 2026

জিন্দ থেকে দেশের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ১৪,৭০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পেরও সূচনা

জিন্দ (হরিয়ানা), ১৭ জুলাই (আইএএনএস): ভারতের পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রেল পরিবহনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হল। শুক্রবার হরিয়ানার…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

গবেষণা, উদ্ভাবন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারিত করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই: বিজ্ঞান ও প্রযুক্তিকে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং রাজ্যের সার্বিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে…

ByByReshmi Debnath Jul 17, 2026

রথযাত্রা মানবতা, ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ও ঐক্যের এক অনন্য প্রতীক: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ জুলাই: রথযাত্রা শুধুমাত্র একটা ধর্মীয় উৎসব নয়, এই উৎসব মানবতা, ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ও ঐক্যের এক অনন্য…

ByByReshmi Debnath Jul 16, 2026
Scroll to Top