News Flash

Image

যাত্রীবাহী বাস উল্টে আহত ২২ জন

আগরতলা, ২২ ডিসেম্বর: আজ অমরপুর–নুতনবাজার সড়কের দলুমাস্থিত পঞ্চম বাহিনী টিএসআরের সদর দপ্তর সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। ওই দুর্ঘটনায় অন্তত ২২ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আহতদের মধ্যে পরিচয়হীন একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে জেলা হাসপাতালে রেফার করেন। অন্যান্য আহত যাত্রীরা বর্তমানে অমরপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত এক যাত্রী সংবাদমাধ্যমকে জানান, বাসটিতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল। তার জেরেই দ্রুতগতিতে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে যায়। প্রাথমিকভাবে আরও জানা যাচ্ছে, বাসটি অত্যন্ত পুরনো হওয়ায় চলন্ত অবস্থায় স্টিয়ারিং লক হয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দুর্ঘটনাগ্রস্ত বাসটির নম্বর টিআর০৩১৩৮২.।

এই দুর্ঘটনা ফের একবার প্রমাণ করল, চালকের অসাবধানতা এবং আনফিট ও পুরনো যানবাহন নিয়ে রাস্তায় নামা কতটা ভয়াবহ বিপদের কারণ হতে পারে। প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনাটি আরও বড় আকার নিতে পারত এবং প্রাণহানির আশঙ্কাও ছিল প্রবল। অল্পের জন্য বহু যাত্রী প্রাণে রক্ষা পেয়েছেন।

ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে—যদি এই দুর্ঘটনায় প্রাণহানি ঘটত, তাহলে তার দায়ভার কে নিত? প্রশাসনের পক্ষ থেকে বাসটির ফিটনেস ও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

সম্পদ বরাদ্ধ এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনসংখ্যার তথ্যই মূল ভিত্তি হিসেবে কাজ করে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নান্নু আজ লোক ভবনে সেলফ-এনুমারেশন প্রক্রিয়ার মাধ্যমে ‘জনগণনা ২০২৭’-এর…

ByByReshmi Debnath Jul 17, 2026

সারা দেশের মধ্যে রাজ্যের প্রায় ৮০ শতাংশ পঞ্চায়েত এ ক্যাটাগরিতে চলে এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুলাই : মানুষের জীবনের ইতিবাচক পরিবর্তন আনাই হচ্ছে আমাদের উন্নয়নের মানদণ্ড। সকল স্তরের মানুষের আর্থ সামাজিক…

ByByReshmi Debnath Jul 17, 2026

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিকে চিঠি মুখ্যমন্ত্রী মানিক সাহার, দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ১৭ জুলাই: বর্ষাকালে ত্রিপুরার জাতীয় সড়কগুলির বেহাল অবস্থা এবং সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি নিয়ে কেন্দ্রের…

ByByReshmi Debnath Jul 17, 2026

জনগণনা ২০২৭: অনলাইনে স্ব-গণনায় সামিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুলাই: জনগণনা শুধুমাত্র একটি পরিসংখ্যান নয় বরং বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা ও বাস্তবায়নের অন্যতম ভিত্তি। আজ…

ByByTaniya Chakraborty Jul 17, 2026
Scroll to Top