News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে এডিনগর থানার অভিযানে দুই যুবক গ্রেফতার
Image

স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে এডিনগর থানার অভিযানে দুই যুবক গ্রেফতার

আগরতলা, ১২ ডিসেম্বর: আইসক্রিম কেনার অজুহাতে দোকান থেকে এক মহিলার স্বর্ণের চেইন ছিনতাই করার অভিযোগে এডিনগর থানার পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটে গত ৩০ অক্টোবর, বাধারঘাট শ্রীপল্লী এলাকায়।

অভিযোগকারী সঞ্জয় সাহা জানান, ওইদিন তার দোকানে তার মা একা ছিলেন। সেই সময় এক যুবক এসে আইসক্রিম দিতে বলে। পরে তার মা আইসক্রিম দেওয়ার জন্য এগিয়ে গেলে ওই যুবক আচমকাই তার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই করে চম্পট দেয়।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এডিনগর থানার পুলিশ ইচাইবাজার এলাকা থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করে। শুক্রবার তাদের আদালতে তোলা হয়েছে বলে জানান এডিনগর থানার ওসি সুশান্ত দেব।
গ্রেফতার হওয়া দুই অভিযুক্তের নাম প্রশান্ত শীল ও বিশ্বনাথ দত্ত। পুলিশ জানিয়েছে, এদের জেরার মাধ্যমে আরও কোনো চুরি বা ছিনতাই চক্রের সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

গণতন্ত্রকে লুণ্ঠন করা হচ্ছে: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় মানুষের গণতান্ত্রিক অধিকার ক্রমশ সংকুচিত করা হচ্ছে। একইসঙ্গে কৃষক, কৃষিশ্রমিক, যুবসমাজসহ সমাজের বিভিন্ন অংশের…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

ভিসি নির্বাচনে বাম ঐক্যেই ভরসা সিপিআই(এম)-এর, কংগ্রেসের সঙ্গে জোট নাকচ : জিতেন্দ্র

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

ত্রিপুরায় প্রশাসনিক স্তরে বড় রদবদল, একাধিক আইএএস ও টিসিএস আধিকারিকের দায়িত্বে পরিবর্তন

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরা সরকারের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করা হয়েছে। একাধিক আইএএস ও টিসিএস আধিকারিকের দায়িত্বে পরিবর্তন…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

শহরে একই ঘরে যুগলের পচন ধরা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১ সেপ্টেম্বর: শহরের উত্তর বনমালীপুর ভগবান ঠাকুর চৌমুহনী সংলগ্ন এলাকায় একই ঘর থেকে এক প্রেমিক যুগলের পচন…

ByByReshmi Debnath Sep 1, 2026
Scroll to Top