News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আমতলীর লাড্ডু চৌমুহনী গৌরক্ষনাথ মন্দিরে দুঃসাহসিক চুরি, প্রণামী বক্স ভেঙে লুট
Image

আমতলীর লাড্ডু চৌমুহনী গৌরক্ষনাথ মন্দিরে দুঃসাহসিক চুরি, প্রণামী বক্স ভেঙে লুট

আগরতলা, ৩০ নভেম্বর: চোরের হাত থেকে রক্ষা পেল না মন্দিরের প্রণামী বক্স। আমতলীর লাড্ডু চৌমুহনীস্থিত গৌরক্ষনাথ মন্দিরে ঘটে গেল দুঃসাহসিক চুরির ঘটনা। মন্দিরের পেছনের বেড়া কেটে ঢুকে চোর ভেঙে নিয়ে গেছে প্রণামী বাক্স এবং তার ভেতরে থাকা সর্বস্ব।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালে মন্দির খুলতে আসেন মন্দিরের সদস্যরা। দরজা খুলেই লক্ষ্য করেন প্রণামী বাক্সটি নেই। পরে মন্দিরের ভিতরে ও পেছনের দিকে খোঁজ করে দেখা যায়, বেড়া কেটে প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থসহ অন্যান্য মূল্যবান জিনিস লুট করে পালিয়েছে চোর।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুরো এলাকা পরিদর্শন করে তারা একটি চুরির মামলা রুজু করেছে। চোরের খোঁজে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Releated Posts

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

ভিলেজ কমিটির ৯০-৯৫ শতাংশ আসন জয়ের আশা এনডিএ-র: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি-র সমন্বয়ে গঠিত এনডিএ জোট ৯০…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top