News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্কুল ছাত্রী দীপান্বিতা পালের বাড়িতে যান মুখ্যমন্ত্রী, তদন্তের নির্দেশ
Image

স্কুল ছাত্রী দীপান্বিতা পালের বাড়িতে যান মুখ্যমন্ত্রী, তদন্তের নির্দেশ

আগরতলা, ২২ নভেম্বর: ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী দীপান্বিতা পালের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। আজ যোগেন্দ্রনগরে মৃতার বাসভবনে গিয়ে তিনি পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি।

এদিন সাংবাদিকের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, দীপান্বিতা জিবি হাসপাতালে ভর্তি থাকাকালীন সময় আমার দফতর থেকে চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছিল। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাঁকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, ওই ঘটনার তদন্তের জন্য জেলা শাসক এবং শিক্ষা দপ্তরের অধিকর্তাকে প্রয়োজনীয় নির্দেশ দেন। তদন্ত রিপোর্টের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি এবং বলেন, এই কঠিন সময়ে রাজ্য সরকার পরিবারকে সর্বোচ্চ সহায়তা প্রদান করবে।

Releated Posts

এডিসির ফলাফলের পর, প্রদ্যোতের সঙ্গে সাক্ষাতে বিধায়িকা স্বপ্না দেববর্মা

আগরতলা, ২৩ এপ্রিল: এডিসি নির্বাচনের ফল ঘোষণার পর তিপরা মথার অন্দরে চলা বিদ্রোহের সুর ক্রমশ নরম হতে শুরু…

ByByReshmi Debnath Apr 23, 2026

তুলাবাড়িতে তিপ্রা মথার বিদায়ী এমডিসি সোহেল দেববর্মার গাড়িতে হামলা, চাঞ্চল্য

আগরতলা, ২৩ এপ্রিল: তিপ্রা মথার বিদায়ী এমডিসি সোহেল দেববর্মার গাড়িতে দুষ্কৃতীদের হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকাজুড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায়…

ByByReshmi Debnath Apr 23, 2026

বিরোধীদের কারণে সংসদে মহিলা সংরক্ষণ বিলের সংশোধনী পাস করা যায়নি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৩ এপ্রিল: বিরোধীদের কারণে সংসদে মহিলা সংরক্ষণ বিলের সংশোধনী পাস করা যায়নি। এই সংশোধনী বিল ভারতে নারী…

ByByReshmi Debnath Apr 23, 2026

বাংলায় কর্মচারী ও মহিলারা বিজেপিকে সমর্থন করবেন: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ২৩ এপ্রিল: পশ্চিমবঙ্গের এই নির্বাচনে কর্মচারী ও মহিলারা বিজেপিকে ভোট দেবেন এবং মানুষ বাংলাকে বাঁচাতে বিজেপিকেই ভোট…

ByByReshmi Debnath Apr 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top