News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্মার্ট সিটির বিপদজনক গর্ত, ভাটি অভয়নগরে গর্তে পড়ে আহত বাইক আরোহী, ক্ষোভ জনগণের
Image

স্মার্ট সিটির বিপদজনক গর্ত, ভাটি অভয়নগরে গর্তে পড়ে আহত বাইক আরোহী, ক্ষোভ জনগণের

আগরতলা, ১৩ নভেম্বর : রাজধানীর স্মার্ট সিটি প্রকল্প এখন জনগণের জন্য যেন মরণফাঁদে পরিণত হয়েছে। বিগত কয়েক মাস ধরেই আগরতলা শহরের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজ চললেও, সেই কাজের অব্যবস্থাপনা ও অবহেলায় বিপদের মুখে পড়ছেন সাধারণ মানুষ। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আগরতলার ভাটি অভয়নগর পশ্চিম পাড় এলাকায়।

সেখানে রাস্তার পাশে গভীর গর্ত খনন করে রেখে চলে যায় স্মার্ট সিটির কর্মীরা। কোনও সতর্কতা চিহ্ন, ব্যারিকেড বা আলোকসজ্জার ব্যবস্থা না থাকায় বুধবার ভোরে এক বাইক আরোহী সেই গর্তে পড়ে গুরুতরভাবে আহত হন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের পর দিন বড় বড় গর্ত খুঁড়ে রেখে দেওয়া হচ্ছে, কিন্তু কাজের লোকদের দেখা মেলে না। এতে শুধু দুর্ঘটনার আশঙ্কাই বাড়ছে না, বরং এলাকাবাসীর যাতায়াতও চরমভাবে ব্যাহত হচ্ছে।

অভিযোগকারীরা বলেন, স্মার্ট সিটির নামে এই কাজ এখন মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের নজরদারি প্রায় শূন্য।

এলাকাবাসী দ্রুত পদক্ষেপ গ্রহণ করে বিপজ্জনক গর্তগুলো ঢেকে দেওয়া এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Releated Posts

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026

টিএমসির অন্দরে অশান্তির আবহে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, ৯ জুন : দেশের বিরোধী রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এক ঘটনায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয়…

ByByReshmi Debnath Jun 9, 2026

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল ১১ কেভি টাওয়ারের গার্ড ওয়াল, অল্পেতে রক্ষা গোটা পরিবার

আগরতলা, ৯ জুন : উত্তর ত্রিপুরা জেলার পূর্ব চুড়াইবাড়ি গ্রামের একটি পরিবার মঙ্গলবার সকালে বড় ধরনের দুর্ঘটনার হাত…

ByByTaniya Chakraborty Jun 9, 2026
Scroll to Top