News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এডিসি নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করার বার্তা মুখ্যমন্ত্রীর, রাজ্য কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক
Image

এডিসি নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করার বার্তা মুখ্যমন্ত্রীর, রাজ্য কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক

আগরতলা, ৯ নভেম্বর: আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপ ধীরে ধীরে বাড়ছে। সেই প্রেক্ষিতেই রবিবার আগরতলার প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা সহ দলের শীর্ষ নেতৃত্বরা।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, এডিসি নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক দিকগুলি আরও মজবুত করতে আলোচনা হয়েছে। মূলত সংগঠনকে শক্তিশালী করতেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, এডিসি নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। তাই এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Releated Posts

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

ভিলেজ কমিটির ৯০-৯৫ শতাংশ আসন জয়ের আশা এনডিএ-র: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি-র সমন্বয়ে গঠিত এনডিএ জোট ৯০…

ByByReshmi Debnath Sep 8, 2026

‘সেবা সংকল্প’-এর মাধ্যমে দেশজুড়ে জনসংযোগ ও সাংগঠনিক কর্মসূচি, জানালেন বিপ্লব কুমার দেব

আগরতলা, ৭ সেপ্টেম্বর: ‘সেবা সংকল্প’-এর মাধ্যমে প্রায় এক মাসব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানালেন সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top