News Flash

  • Home
  • মুখ্য খবর
  • খয়েরপুরে চলন্ত অটোতে আচমকা আগুন, অল্পতে রক্ষা
Image

খয়েরপুরে চলন্ত অটোতে আচমকা আগুন, অল্পতে রক্ষা

আগরতলা, ১ নভেম্বর: আজ সকালে খয়েরপুর দলুরা এলাকায় সিএনজি স্টেশনের কাছাকাছি হঠাৎই একটি অটোতে আগুন লেগে যায়। ওই ঘটনায় মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে।

স্থানীয় সূত্রে জানা যায়, অটোটি চলার সময় হঠাৎ ইঞ্জিনের অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এবং কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। উপস্থিত মানুষজন দ্রুত দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে অটোটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকল কর্মীদের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। সৌভাগ্যবশত, এই ঘটনায় কেউ হতাহত হননি।

অটোতে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক ত্রুটি থেকেই আগুন লেগে থাকতে পারে বলে মনে করছে দমকল সূত্র। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে।

Releated Posts

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026

টিএমসির অন্দরে অশান্তির আবহে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, ৯ জুন : দেশের বিরোধী রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এক ঘটনায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয়…

ByByReshmi Debnath Jun 9, 2026

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল ১১ কেভি টাওয়ারের গার্ড ওয়াল, অল্পেতে রক্ষা গোটা পরিবার

আগরতলা, ৯ জুন : উত্তর ত্রিপুরা জেলার পূর্ব চুড়াইবাড়ি গ্রামের একটি পরিবার মঙ্গলবার সকালে বড় ধরনের দুর্ঘটনার হাত…

ByByTaniya Chakraborty Jun 9, 2026
Scroll to Top