News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গর্বের মুহূর্ত ত্রিপুরার, প্রধানমন্ত্রী কুসুম প্রকল্প বাস্তবায়নে শীর্ষে রাজ্য
Image

গর্বের মুহূর্ত ত্রিপুরার, প্রধানমন্ত্রী কুসুম প্রকল্প বাস্তবায়নে শীর্ষে রাজ্য

আগরতলা, ৩১ অক্টোবর: নবায়নযোগ্য শক্তির ব্যবহারে আরও একবার নজির গড়ল ত্রিপুরা। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে প্রধানমন্ত্রী কুসুম প্রকল্প বাস্তবায়নে শীর্ষস্থান অর্জন করেছে রাজ্য। এই সাফল্যের স্বীকৃতি হিসেবে আজ গুয়াহাটিতে অনুষ্ঠিত উত্তর-পূর্বাঞ্চলীয় নবায়নযোগ্য শক্তি বিষয়ক আঞ্চলিক কর্মশালায় ত্রিপুরা রাজ্যের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ।

মন্ত্রী রতন লাল নাথ বলেন, “উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে প্রধানমন্ত্রী কুসুম প্রকল্প বাস্তবায়নে শীর্ষস্থানে উঠেছে আমাদের প্রিয় ত্রিপুরা। নবায়নযোগ্য শক্তি ব্যবহারের এই সাফল্য শুধু প্রশাসনিক অর্জন নয়— এ যেন এক সবুজ বিপ্লবের সূচনা।”

তিনি আরও জানান, এই সাফল্যের পেছনে রয়েছে রাজ্যের অসংখ্য কৃষক, প্রকৌশলী এবং কর্মীদের নিরলস পরিশ্রম। তাঁদের সম্মিলিত প্রচেষ্টাতেই ত্রিপুরা আজ এই গৌরব অর্জন করেছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী কুসুম যোজনা শুধু সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রকল্প নয়, এটি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার এক উদ্যোগ। কৃষক-কেন্দ্রিক এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকরা এখন নিজেদের জমিতে সৌরশক্তি উৎপাদন করে বিদ্যুৎ ব্যবহার ও বিক্রি—উভয় ক্ষেত্রেই লাভবান হচ্ছেন।

ত্রিপুরার এই সাফল্য নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করল, যা ভবিষ্যতের সবুজ ত্রিপুরা গঠনের পথে এক দৃঢ় পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে।

Releated Posts

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

ভিলেজ কমিটির ৯০-৯৫ শতাংশ আসন জয়ের আশা এনডিএ-র: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি-র সমন্বয়ে গঠিত এনডিএ জোট ৯০…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top