News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভূপেন হাজরিকার প্রয়াণদিবসে তাঁকে স্মরণ অমিত শাহর
Image

ভূপেন হাজরিকার প্রয়াণদিবসে তাঁকে স্মরণ অমিত শাহর

নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.): সঙ্গীতশিল্পী ভূপেন হাজরিকার প্রয়াণদিবসে তাঁকে স্মরণ করলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার অমিতবাবু এক্সবার্তায় লিখেছেন, “ব্রহ্মপুত্রের কবি ডক্টর ভূপেন হাজরিকা জি-কে তাঁর পুণ্যতিথিতে স্মরণ করছি। তাঁর সঙ্গীতের মাধ্যমে আমাদের সংস্কৃতি ও ভাষার মহিমা প্রকাশ করে ভারতের ঐক্যকে শক্তিশালী করতে অবদান রেখেছিলেন তিনি। ভারতরত্ন ডঃ হাজরিকা জি-এর উত্তরাধিকার প্রজন্মের পর প্রজন্মের সঙ্গীতজ্ঞদের অনুপ্রাণিত করবে।”

প্রসঙ্গত, ভূপেন হাজরিকা (৮ সেপ্টেম্বর ১৯২৬ – ৫ নভেম্বর ২০১১) ছিলেন স্বনামধন্য কন্ঠশিল্পী ও ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম পুরোধা। এই কিংবদন্তিতুল্য কণ্ঠশিল্পীর জন্ম অসমে। পরবর্তীকালে বাংলা ও হিন্দি ভাষায় গান গেয়ে ভারত এবং বাংলাদেশে অসম্ভব জনপ্রিয়তা অর্জন করেন। অল্প সময়ের জন্যে তিনি বিজেপি বা ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন। ২০০৬ সালে বিবিসি বাংলার শ্রোতা সমীক্ষায় তাঁর ‘মানুষ মানুষের জন্যে’ গানটি সর্বকালের শ্রেষ্ঠ কুড়িটি বাংলা গানের তালিকায় দ্বিতীয় স্থান লাভ করে।

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top