News Flash

  • Home
  • প্রধান খবর
  • নতুন প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং, গ্রহণ করলেন দায়িত্বভার
Image

নতুন প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং, গ্রহণ করলেন দায়িত্বভার

নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.): প্রতিরক্ষা সচিব গিরিধর আরমানে বৃহস্পতিবার অবসর নিয়েছেন। তাঁর জায়গায় শুক্রবার নয়াদিল্লির সাউথ ব্লকে দায়িত্ব নিয়েছেন আইএএস রাজেশ কুমার সিং। তিনি কেরল ক্যাডারের ১৯৮৯ ব্যাচের আইএএস অফিসার। তিনি এতদিন অফিসার অন স্পেশাল ডিউটি (প্রতিরক্ষা সচিব) হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

রাজেশ কুমার সিং দিল্লিতে শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, মাতৃভূমির সেবায় সর্বোচ্চ আত্মত্যাগকারী বীর সৈনিকদের কাছে দেশ চির ঋণী হয়ে থাকবে। সাহসী সৈন্যদের অসাধারণ সাহসিকতা এবং আত্মত্যাগ ভারতকে একটি নিরাপদ ও সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে তোলার জন্য আমাদের শক্তি ও অনুপ্রেরণার উৎস। এর আগে, রাজেশ কুমার সিং একাধিক দফতরের সচিবের মতো অনেক গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top