News Flash

  • Home
  • খেলা
  • সোমবার ব্রাজিলের ফুটবলার গ্যারিঞ্চার জন্মদিন
Image

সোমবার ব্রাজিলের ফুটবলার গ্যারিঞ্চার জন্মদিন

কলকাতা, ২৭ অক্টোবর (হি.স.): গারিঞ্চা। প্রখ্যাত এই ব্রাজিলিয়ান ফুটবলারের জন্ম ২৮ অক্টোবর ১৯৩৩। অনেকের মতে পেলের পর তাকে ব্রাজিলের দ্বিতীয় সেরা ফুটবলার হিসেবে গণ্য করা হয়। সেই সঙ্গে তাঁকে সর্বকালের সেরা প্লেয়ারদের একজন হিসেবে বিবেচনা করা হয়।

বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট ও সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জেতেন ১৯৬২-তে।ব্রাজিলের হয়ে পঞ্চাশটি ম্যাচে অংশ নিয়ে হেরেছেন মাত্র একটি ম্যাচে। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৬৬  এই তিনটি বিশ্বকাপে তিনি খেলেছেন। বিশ্বকাপে রয়েছে তার পাঁচ গোল। 

জন্মগতভাবে গ্যারিঞ্চার ডান পা তাঁর বাঁ পায়ের চেয়ে ৬ সেন্টিমিটার খাটো ছিল। জন্মগত এই ত্রুটিকে তিনি শক্তিতে রূপান্তর করে নিজেকে বিশ্ব ফুটবলে  পরিণত করেছিলেন অসাধারণ এক ড্রিবলারে। 

ছোটখাটো গড়নের গ্যারিঞ্চার নাম হয়েছে  ম্যাগেইয়ের এক ধরনের ছোট পাখির নামানুসারেই। ১৯৩৩ সালে রিও ডি জেনেইরোর এক দরিদ্র পরিবারে জন্ম তাঁর। শারীরিক ত্রুটি নিয়ে জন্ম নেওয়া এই খেলোয়াড়কে থামিয়ে রাখতে পারেনি প্রতিবন্ধকতা। ড্রিবলিং আর সুন্দর ফুটবল লেগে থাকতো তার পায়ে। ব্রাজিলের হয়ে জিতেছেন বিশ্বকাপ। হয়েছেন সর্বোচ্চ গোলদাতা-সেরা খেলোয়াড়। তাই শেষ জীবনটা খুব  ভালো যায়নি তার। অর্থাভাবে জীবনযাপন করেছেন। প্রায় বিনা চিকিৎসায় মাত্র ৫০ বছর বয়সে লিভারের রোগে ভুগে প্রয়াত হন তিনি। 

Releated Posts

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

আরও পদক জিতে মণিপুর ও দেশের গৌরব বাড়াবে রাজ্যের ক্রীড়াবিদরা: ক্রীড়ামন্ত্রী

ইম্ফল, ৩০ আগস্ট (আইএএনএস): মণিপুরের ক্রীড়াবিদরা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করে আরও পদক জিতবেন এবং রাজ্য ও…

ByByNews Desk Aug 30, 2026

জাতীয় ক্রীড়া দিবসে বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: “সুস্থ শরীর, সুস্থ মন, ক্রীড়াই হোক জীবনের অঙ্গ” এই বার্তাকে সামনে রেখে জাতীয়…

ByByNews Desk Aug 29, 2026

বিহারে সংরক্ষণ নিয়ে এনডিএ-র অন্দরে মতপার্থক্য প্রকাশ্যে

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি) সংরক্ষণ নিয়ে বিহারে এনডিএ-র শরিকদের মধ্যে মতপার্থক্য…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top