News Flash

  • Home
  • দেশ
  • রবিতেও রাজধানীতে মোদীর বৈঠক বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে
Image

রবিতেও রাজধানীতে মোদীর বৈঠক বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে

নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): নীতি আয়োগের বৈঠকের পরই দিল্লিতে বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে শনিবার দুদিনের বৈঠক শুরু হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই বৈঠকে যোগ দেন একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী। রবিবারও হয় এই বৈঠক। এই বৈঠকে এদিন উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

উল্লেখ্য, চলতি বছরের লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এই প্রথম বৈঠক করলেন মোদী। রবিবাসরীয় সকালেই দিল্লিতে বিজেপির সদর দফতরে পৌঁছে যান বিজেপির প্রথম সারির নেতারা। সকাল সকাল দিল্লির বিজেপি সদর দফতরে হাজির হয় মোদীর কনভয়।  গাড়ি থেকে নেমে বিজেপি দফতরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। লোকসভা নির্বাচনের পর্যালোচনা, বিভিন্ন সরকারি প্রকল্পে কাজের অগ্রগতি-সহ একাধিক রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি আলোচ্য বিষয় বলে বিজেপির তরফে জানা যাচ্ছে।

Releated Posts

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top