News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিহারে লরি ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু শিশু-সহ পাঁচ জনের, আহত আরও ৭
Image

বিহারে লরি ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু শিশু-সহ পাঁচ জনের, আহত আরও ৭

পাটনা, ১৪ জুলাই (হি.স.): বিহাতে একটি গাড়ি এবং লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল অন্তত পাঁচ জনের। যাদের মধ্যে রয়েছে শিশুও। আহত হয়েছেন সাত জন। রবিবার দুর্ঘটনাটি হয়েছে বিহারের কৃষ্ণগঞ্জ জেলায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর, সকাল ১১টা নাগাদ দুর্ঘটনাটি হয়েছে। একটি লরি এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই কয়েক জন মারা যান। স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ জানিয়ছে, দুই শিশু-সহ পাঁচ জনের মৃত্যু হয়েছে এই পথ দুর্ঘটনায়। আরও সাত জন আহত হন। তাঁদের মধ্যে কয়েক জন গুরুতর ভাবে জখম হয়েছে। তড়িঘড়ি তাঁদের সবাইকে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ এও জানিয়েছে, অকুস্থলেই চার চাকা গাড়ির চালক মারা গিয়েছেন। কিন্তু কী ভাবে এই দুর্ঘটনা হল, তা এখনও জানা যায়নি। এ নিয়ে তদন্ত চলছে।  

Releated Posts

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026

প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে কটূক্তির অভিযোগ: রাহুল গান্ধীর মানহানি মামলা খারিজের আবেদন বম্বে হাইকোর্টে নাকচ

মুম্বই/নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে করা কথিত অবমাননাকর মন্তব্যের জেরে দায়ের হওয়া ফৌজদারি মানহানি মামলার…

ByByNews Desk Sep 8, 2026

বাড়ছে অসন্তোষ, পাকিস্তানে সামরিক-বেসামরিক সংঘাতের আশঙ্কা

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া (কেপি) এবং পাক অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ দীর্ঘদিন ধরে অশান্তি অব্যাহত…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top