News Flash

  • Home
  • বিদেশ
  • কুয়েতে শট সার্কিটেই অগ্নিকাণ্ড, আটক ২
Image

কুয়েতে শট সার্কিটেই অগ্নিকাণ্ড, আটক ২

কুয়েত সিটি, ১৪ জুন (হি. স.) : বুধবার কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে। এই ঘটনার পর নড়েচড়ে বসেছে কুয়েতের প্রশাসন। শুক্রবার জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় ২ জনকে আটক করেছে কুয়েতি কর্তৃপক্ষ। খরচ কমানোর জন্য যেসব সংস্থা বিপদসংকুল পরিস্থিতিতে বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক রেখে আইন লঙ্ঘন করে, তাদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেওয়া হবে।

কুয়েতের দমকল বিভাগ প্রাথমিক পরীক্ষার পর জানিয়েছে, শট সার্কিট থেকেই এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনায় ২জনকে আটক করা হয়েছে। নিরাপত্তায় অবহেলার কারণে হত্যা ও আঘাত সহ বেশ কিছু অভিযোগে আটক করা হয়েছে তাদের। জানা গেছে, তদন্তে নেমে একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং হাসপাতালে হয়ে আহতদের জিজ্ঞাসাবাদ করে।

উল্লেখ্য, ভয়াবহতার দিক থেকে এটি কুয়েতের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। আর নিহতের সংখ্যার নিরিখে এটি কুয়েতের দ্বিতীয় বৃহত্তম অগ্নিকাণ্ড। ২০০৯ সালে এক মহিলা স্বামীর দ্বিতীয় বিয়েতে ক্ষুব্ধ হয়ে বিয়ের অনুষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। তাতে শিশু সহ ৫৬ জনের মৃত্যু হয়েছিল।

Releated Posts

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026

পিওজেকেতে সাধারণ মানুষের উপর দমন-পীড়নের তীব্র নিন্দা ভারতের, পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান আন্তর্জাতিক মহলের প্রতি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওজেকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানের দমন-পীড়নের তীব্র নিন্দা জানাল…

ByByNews Desk Jul 31, 2026

মধেশে সাম্প্রদায়িক অশান্তির আবহে আঞ্চলিক দলগুলির সঙ্গে বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী

কাঠমান্ডু, ৩১ জুলাই (আইএএনএস): নেপালের দক্ষিণাঞ্চলীয় মধেশ প্রদেশে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক হিংসার আবহে শুক্রবার মধেশভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের…

ByByNews Desk Jul 31, 2026

এসএফজে-শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের নতুন কৌশল, পুলিশি পদক্ষেপ উসকে দিয়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচারের ছক: গোয়েন্দা সূত্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের যুবকদের উসকানি দিতে এবং সহিংসতার দিকে ঠেলে দেওয়ার লক্ষ্যে বিদেশভিত্তিক একাধিক নেটওয়ার্ক সমন্বিতভাবে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top