News Flash

  • Home
  • দেশ
  • দিলীপ ঘোষকে দেখে জোর গলায় ‘জয় বাংলা’ স্লোগান
Image

দিলীপ ঘোষকে দেখে জোর গলায় ‘জয় বাংলা’ স্লোগান

বর্ধমান, ৪ জুন (হি. স.): বর্ধমান-দুর্গাপুর লোকসভার গণনাকেন্দ্র ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে তখন প্রবেশ করছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ৷ আর ঠিক সেই সময়ই মাইকে ঘোষণা – ২৩ হাজার ভোটে এগিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ।

বিজেপি প্রার্থী গণনাকেন্দ্রে প্রবেশ করার পথেই এই ঘোষণা শুনে তাঁকে দেখে গো-ব্যাক স্লোগান দিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা৷ উঠল জোর গলায় ‘জয় বাংলা’ স্লোগান। তবে এতে আদৌ ক্ষেপে না-গিয়ে, দিলীপ ঘোষ হাসিমুখে তৃণমূল কর্মীদেরের দিকে হাত নাড়লেন।

এই নিয়েই অস্বস্তির পরিবেশ তৈরি হয় গণনাকেন্দ্রের বাইরে। পরিস্থিতি যাতে অপ্রীতিকর না-হয়, সে জন্য তৎপর ছিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এর পর বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সাংবাদিকদের বলেন, “গণনা এখনও অনেক বাকি। দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের গণনা বাকি আছে। দেখুন শেষ পর্যন্ত কী হয়?” অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছাড়তে রাজি নন গেরুয়া শিবিরের প্রবীণ এই রাজনীতিক।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top