News Flash

Image

সম্বলে পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু, ১৭ জন আহত

সম্বল, ১৩ মে (হি.স.) : সোমবার সকালে উত্তর প্রদেশের রাজপুরা থানার গাওয়ান অনুপশহর রোডে একটি ট্রাক ও ট্রাক্টর ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ৩ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। এর মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক এবং তারা সম্বল ও আলিগড়ের হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, পথ দুর্ঘটনায় নিহতরা হল, ঘাসি রাম (৬০), মহিপাল (৫৫) ও লক্ষনপুর গ্রামের বাসিন্দা গুমানি (৪০)। ১৭ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানিয়েছেন, তারা বুলন্দশহর জেলার অনুপশহর থেকে জানাজা শেষে বাড়ি ফিরছিলেন। এরপর দীপপুর গ্রামের কাছে একটি ট্রাক ও ট্রাক্টর ট্রলির মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026

প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে কটূক্তির অভিযোগ: রাহুল গান্ধীর মানহানি মামলা খারিজের আবেদন বম্বে হাইকোর্টে নাকচ

মুম্বই/নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে করা কথিত অবমাননাকর মন্তব্যের জেরে দায়ের হওয়া ফৌজদারি মানহানি মামলার…

ByByNews Desk Sep 8, 2026

বাড়ছে অসন্তোষ, পাকিস্তানে সামরিক-বেসামরিক সংঘাতের আশঙ্কা

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া (কেপি) এবং পাক অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ দীর্ঘদিন ধরে অশান্তি অব্যাহত…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top