News Flash

Image

কুয়ো থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

আগরতলা, ১৩ মে: কুয়ো থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের হাফলং ৪ নং ওয়ার্ডে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দমকলকর্মীরা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে গিয়েছে। ঘটনা আত্মহত্যা না কি খুন তা এখনও জানা যায় নি। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে,  সোমবার সকালে ধর্মনগর অগ্নি নির্বাপক দপ্তরে একটি খবর আসে যে নির্জন নাথ নামে ৭০ বছরের এক বৃদ্ধকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির পাশে একটি কুয়াতে বৃদ্ধ নির্জন নাথের দেহ  পাওয়া যায়। সাথে সাথে ধর্মনগর অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা মৃতদেহ উদ্ধার করে। জেলা হাসপাতালে মৃতদেহ   ময়নাতদন্তের জন্য রাখা হয়। ময়না তদন্তের পর মৃতদেহ পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হবে। 

 মৃতের পুত্র  জানিয়েছেন, তাঁর বাবা দীর্ঘ পাঁচ ছয় বছর যাবৎ কোন ধরনের কাজের সাথে যুক্ত নয় এবং ঘরে এই ব্যাপারে কোন ধরনের ঝগড়াঝাটি হয়নি। তার বাবার ভাই বোন যারা রয়েছে তারা কলকাতায় চলে গিয়েছিল। 

Releated Posts

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

ভিলেজ কমিটির ৯০-৯৫ শতাংশ আসন জয়ের আশা এনডিএ-র: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি-র সমন্বয়ে গঠিত এনডিএ জোট ৯০…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top