News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ই – রিক্সা শ্রমিক সংগঠনের নামে চাঁদা আদায় করতে গিয়ে হাতে নাতে আটক এক ব্যক্তি
Image

ই – রিক্সা শ্রমিক সংগঠনের নামে চাঁদা আদায় করতে গিয়ে হাতে নাতে আটক এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে: ই – রিক্সা চালকদের কাছ থেকে  চাঁদা আদায় করার অভিযোগে এক যুবককে হাতেনাতে আটক করে উত্তম মধ্যম দিয়েছে ক্ষুব্ধ ই-রিক্সা চালকরা। তাকে বটতলায় আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া দেয় ই-রিক্সা চালকরা। পুলিশ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে।

ঘটনার বিস্তারিত বিবরণে জানা গেছে, দীর্ঘদিন যাবত ত্রিপুরা ইলেক্ট্রনিক ই-রিকশা শ্রমিক সংঘের নাম নিয়ে অরুপ বিশ্বাস নামে এক ব্যক্তি চাঁদা আদায় করত বিভিন্ন জায়গা থেকে। অনেকদিন ধরেই তাকে ধরার চেষ্টা চলছিল। অবশেষে রবিবার বটতলা এলাকা থেকে চাঁদা আদায় করার সময় তাকে হাতেনাতে ধরে উত্তম মধ্যম দিয়ে তুলে দেয় পূর্ব আগরতলা থানার পুলিশের হাতে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে আটক অরুপ বিশ্বাস জানায় সে এ ধরনের কোন ঘটনা সংঘটিত করেনি।  সে নিজেকে নির্দোষ প্রমাণিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অথচ ই – রিক্সা চালকরা বরাবরই তার বিরুদ্ধে অভিযোগ আনছেন। এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে  ই রিক্সা শ্রমিক সংঘ  গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ঘটনার তদন্তক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। ই রিকশা চালকরা অভিযোগ করেছেন দীর্ঘদিন ধরেই অরূপ বিশ্বাস নামে ওই ব্যক্তি ই রিকশা চালকদের সঙ্গে প্রতারণা করে আসছিল।তাকে উপযুক্ত শাস্তি প্রদান করার দাবি জানিয়েছেন ই – রিক্সা চালকরা।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top