News Flash

  • Home
  • প্রধান খবর
  • সন্দেশখালি নিয়ে বিক্ষোভ, শিলিগুড়িতে এবিভিপি-র নেতানেত্রী-সহ অনেকে গ্রেফতার
Image

সন্দেশখালি নিয়ে বিক্ষোভ, শিলিগুড়িতে এবিভিপি-র নেতানেত্রী-সহ অনেকে গ্রেফতার

শিলিগুড়ি, ১১ মার্চ, (হি.স.): সোমবার শিলিগুড়িতে ‘সন্দেশখালির বিচার চাই’—এই দাবিতে সমাবেশ করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) নেতানেত্রী-সহ অনেকে।

সংগঠনের তরফে সমাজমাধ্যমে একথা জানিয়ে লেখা হয়েছে, ধৃতদের মধ্যে আছেন জাতীয় সাধারণ সম্পাদক যাজ্ঞবল্ক্য শুক্ল, কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য শুভব্রত অধিকারী সহ অনেকে। ধৃতদের মধ্যে কিছু ছাত্রী ও মহিলা কর্মী আছেন। পশ্চিমবঙ্গ পুলিশ তাঁদের গ্রেফতার করেছে।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি-র একটি দল। একাধিকবার ডাকাডাকি করলেও কেউ বাইরে বার হননি। এরপরেই তালা ভাঙার সিদ্ধান্ত নেন তদন্তকারীরা। সেই মোতাবেক সিআরপিএফ তালা ভাঙতে গেলে স্থানীয়দের হাতে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। এরপর থেকেই বেপাত্তা হন এই নেতা। ৫৬ দিনের মাথায় ধরা পড়ে শাহজাহান। গোটা ঘটনা রাজনৈতিক স্তরে প্রবল আলোড়ণ ফেলেছে।

Releated Posts

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026

প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে কটূক্তির অভিযোগ: রাহুল গান্ধীর মানহানি মামলা খারিজের আবেদন বম্বে হাইকোর্টে নাকচ

মুম্বই/নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে করা কথিত অবমাননাকর মন্তব্যের জেরে দায়ের হওয়া ফৌজদারি মানহানি মামলার…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top