News Flash

  • Home
  • মুখ্য খবর
  •  ত্রিপুরা হাইকোর্টে নব নিযুক্ত দুই বিচারপতির শপথ কাল
Image

 ত্রিপুরা হাইকোর্টে নব নিযুক্ত দুই বিচারপতির শপথ কাল

আগরতলা, ২৫ অক্টোবর: আগামীকাল ত্রিপুরা হাইকোর্টে নতুন দুই বিচারপতি শপথ নেবেন। সম্প্রতি ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন বিশ্বজিৎ পালিত এবং সব্যসাচী দত্ত পুরকায়স্থ। কাল তাঁদের শপথ বাক্য পাঠ করাবেন হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং। 

বিশ্বজিৎ পালিত ইতিপূর্বে ত্রিপুরা সরকারের আইনসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে সব্যসাচী দত্ত পুরকায়স্থ ইতিপূর্বে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির অধিকর্তা পদে কর্মরত ছিলেন। এখন ত্রিপুরা হাইকোর্টে প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং সহ রয়েছেন বিচারপতি টি অমরনাথ গৌড় এবং বিচারপতি অরিন্দম লোধ। আগামীকাল সাড়ে ১১ টায় তাঁদের শপথ বাক্য পাঠ করাবেন হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং।

প্রসঙ্গত, ত্রিপুরা হাইকোর্টে প্রধান বিচারপতি সহ মোট পাঁচজন বিচারপতির বেঞ্চ রয়েছে। দুইজন বিচারপতির আসন কিছু দিন ধরে শূন্য ছিল। আগামীকাল থেকে ত্রিপুরা হাইকোর্ট পাঁচজন বিচারপতি পরিচালনা করবেন।

Releated Posts

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

ভিলেজ কমিটির ৯০-৯৫ শতাংশ আসন জয়ের আশা এনডিএ-র: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি-র সমন্বয়ে গঠিত এনডিএ জোট ৯০…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top