News Flash

  • Home
  • বিদেশ
  • বাক স্বাধীনতা আমাদের অন্য কোনও দেশের কাছ থেকে শেখার প্রয়োজন নেই : কানাডাকে আক্রমণ বিদেশমন্ত্রীর
Image

বাক স্বাধীনতা আমাদের অন্য কোনও দেশের কাছ থেকে শেখার প্রয়োজন নেই : কানাডাকে আক্রমণ বিদেশমন্ত্রীর

ওয়াশিংটন, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : “বাক স্বাধীনতা কী, আমাদের অন্য কোনও দেশের কাছ থেকে শেখার প্রয়োজন নেই।” পাঁচদিনের মার্কিন সফরে গিয়ে বিদেশের মাটি থেকে শনিবার কানাডাকে এভাবেই আক্রমণ করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

তিনি বলেন, “আমরা গণতন্ত্রে বাস করি। বাক স্বাধীনতা কী, তা আমাদের অন্য কোনও দেশের কাছ থেকে শেখার প্রয়োজন নেই। আমাদের মনে হয় না বাক স্বাধীনতা কোনও ধরনের হিংসায় উসকানি দিতে পারে না। আমাদের কাছে তা স্বাধীনতার অপব্যবহার, স্বাধীনতা রক্ষা নয়।” সান ফ্রান্সিসকোয় ভারতীয় কনসুলেটে বসে বিদেশমন্ত্রী কানাডায় ভারতীয় রাষ্ট্রদূতদের খালিস্তানি হুমকি দেওয়া প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন, “আপনারা যদি আমার জায়গায় থাকতেন, তবে কী করতেন? যদি আপনাদের দূতাবাসে, আপনাদের রাষ্ট্রদূতদের হুমকি দেওয়া হত, তাহলে আপনারা কী করতেন?”
খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জরের মৃত্যু ঘিরেই ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। সেই প্রসঙ্গে বিদেশমন্ত্রী আরও জানান, নিজ্জরের মৃত্যু নিয়ে বিতর্ক ও তার জেরে দুই দেশের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, তা দূর করতে ভারত ও কানাডা পারস্পরিক আলোচনা করবে। মার্কিন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের কাছেও তিনি ভারত-কানাডার দ্বিপাক্ষিক দূরত্বের বিষয়টি তুলে ধরেছেন বলে জানান। তিনি বলেন, “আমরা আলোচনার দরজা বন্ধ করে দিয়েছি, এমন নয়। তবে আমাদেরও সুযোগ দিতে হবে, যার দিকে আশাবাদী থাকতে পারি। যদি ওরা আমাদের সঙ্গে তথ্য ভাগ করে, তবে আমরাও সেই বিষয়টি দেখতে পারি।”

Releated Posts

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026

বাড়ছে অসন্তোষ, পাকিস্তানে সামরিক-বেসামরিক সংঘাতের আশঙ্কা

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া (কেপি) এবং পাক অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ দীর্ঘদিন ধরে অশান্তি অব্যাহত…

ByByNews Desk Sep 8, 2026

এইচ-১বি ভিসায় নতুন ফি-র পক্ষে ট্রাম্প, অগ্রাধিকার মার্কিন কর্মীদের

ওয়াশিংটন, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রমিক দিবস উপলক্ষে দেওয়া বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসার আবেদনের ক্ষেত্রে প্রস্তাবিত…

ByByNews Desk Sep 8, 2026

লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠক, দ্বিপাক্ষিক সহযোগিতা ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী জাভিয়ের বেটেলের সঙ্গে সোমবার নয়াদিল্লিতে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস…

ByByNews Desk Sep 7, 2026
Scroll to Top