News Flash

  • Home
  • প্রধান খবর
  • চন্দ্রযান-৩-এর সফলতা শুধুমাত্র ভারত নয়, সমগ্র মানবতার জন্য সাফল্য : প্রধানমন্ত্রী মোদী
Image

চন্দ্রযান-৩-এর সফলতা শুধুমাত্র ভারত নয়, সমগ্র মানবতার জন্য সাফল্য : প্রধানমন্ত্রী মোদী

এথেন্স, ২৫ আগস্ট (হি.স.): চন্দ্রযান-৩-এর সফলতা শুধুমাত্র ভারত নয়, সমগ্র মানবতার জন্য সাফল্য। গ্রিসের রাজধানী এথেন্সে সে দেশের প্রেসিডেন্ট ক্যাটেরিনা এন সাকেলারোপোলুকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার গ্রিসের প্রেসিডেন্ট ক্যাটেরিনা এন সাকেলারোপোলুর সঙ্গে সাক্ষাৎ করেন মোদী। তিনি বলেছেন, “চন্দ্রযান-৩-এর সাফল্য শুধুমাত্র ভারতের একার নয়, এটি সমগ্র মানবজাতির সাফল্য… চন্দ্রযান-৩ মিশন দ্বারা সংগৃহীত তথ্যের ফলাফল সমগ্র বৈজ্ঞানিক ভ্রাতৃত্ব এবং মানবজাতিকে সাহায্য করবে।”

শুক্রবার সকালে গ্রিসের রাজধানীতে পৌঁছন প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রবাসী ভারতীয়রা। প্রধানমন্ত্রী মোদী তাঁর গ্রীক সমকক্ষ কিরিয়াকোস মিৎসোটাকিসের আমন্ত্রণে গ্রিসে সরকারি সফরে এসেছেন। ৪০ বছরের মধ্যে এটিই কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম গ্রিস সফর। প্রধানমন্ত্রী মোদী মিটসোটাকিসের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও নিবিড় করার উপায় নিয়ে আলোচনা করবেন। তিনি উভয় দেশের ব্যবসায়ী নেতাদের পাশাপাশি গ্রিসে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মতবিনিময় করবেন।

Releated Posts

অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টার্গেট করছে আইএসআই, সতর্ক করল আইবি

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ভারতে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার হওয়ার পর তাদের…

ByByNews Desk Jun 15, 2026

১৭ জুন কোটা থেকে কংগ্রেসের দেশব্যাপী আন্দোলন শুরু, ছাত্র-যুবদের যোগদানের আহ্বান রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের কংগ্রেসের দেশব্যাপী আন্দোলন ‘ছাত্রোঁ কি গুঞ্জ’-এ সামিল…

ByByNews Desk Jun 15, 2026

রাজস্থানে ‘অপারেশন ক্লিন’ সম্প্রসারিত, পাকিস্তান সীমান্ত সংলগ্ন ১০২ গ্রাম নজরদারির আওতায়

জয়পুর, ১৫ জুন (আইএএনএস): ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর নিরাপত্তা জোরদার করতে কেন্দ্র-সমর্থিত ‘অপারেশন ক্লিন’-এর পরিধি ১৫ কিলোমিটার থেকে…

ByByNews Desk Jun 15, 2026

পশ্চিম এশিয়ায় সংঘাত অবসানে আমেরিকা-ইরান সমঝোতাকে স্বাগত মোদির, শান্তি ও স্থিতিশীলতা ফেরার আশা ভারতের

ব্রাতিস্লাভা, ১৫ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাত অবসানে আমেরিকা ও ইরানের মধ্যে হওয়া সমঝোতাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top