News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২৪ মার্চ থেকে শুরু হচেছে তিন দিনের বিধানসভা অধিবেশন
Image

২৪ মার্চ থেকে শুরু হচেছে তিন দিনের বিধানসভা অধিবেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ৷৷  ২৪ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশন৷ অধিবেশন বসবে তিন দিন৷
অধিবেশনের প্রথম দিন অর্থাৎ ২৪ মার্চ প্রথম অনুষ্ঠিত হবে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নির্বাচন৷ তারপর শুরু হবে অধিবেশনের মূল কাজ৷ ২৫ ও ২৬ মার্চ অর্থাৎ শনি ও রবিবার অধিবেশন বসবে না৷ যথারীতি ২৭ ও ২৮ মার্চ বসবে অধিবেশন৷ ২৪ মার্চ অধিবেশনের শুরুতে ভাষণ দেবেন রাজ্যপাল৷ রাজ্যপালের ভাষণের উপর আলোচনা হবে পরবর্তী সময়৷ এছাড়াও দৃষ্টি আকর্ষণী নোটিসের উপর আলোচনা হবে৷ এবং ২০২৩-২৪ অর্থবছরের জন্য অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাব পেস করা হবে৷ তবে পূর্ণাঙ্গ বাজেট পেস করা হবে না এই অধিবেশনে৷ বুধবার প্রোটেম স্পিকার হিসাবে শপথ গ্রহণের পর দায়িত্ব গ্রহণ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটা জানান বিনয় ভূষণ দাস৷

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top