News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • পুলিশকর্মীর বিরুদ্ধে ট্র্যাক্টর চালককে চড় মারার অভিযোগ ঘিরে উত্তেজনা কালিয়াগঞ্জে
Image

পুলিশকর্মীর বিরুদ্ধে ট্র্যাক্টর চালককে চড় মারার অভিযোগ ঘিরে উত্তেজনা কালিয়াগঞ্জে

কালিয়াগঞ্জ,২৮ ফেব্রুয়ারি (হি. স.) : পুলিশকর্মীর বিরুদ্ধে ট্র্যাক্টর চালককে চড় মারার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। অভিযোগ, দ্রুত ট্র্যাক্টর চালানোর জন্য এক পুলিশকর্মী ট্র্যাক্টর চালককে চড় মারেন ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এরপরই মঙ্গলবার পুলিশি হেনস্তার অভিযোগে রায়গঞ্জ-বালুরঘাট ১০ (এ) রাজ্য সড়ক অবরোধ করলেন স্থানীয়রা।

ঘটনার সূত্রপাত কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড়ে। তিলগাঁও এলাকা থেকে কালিয়াগঞ্জের অভিমুখে একটি ট্র্যাক্টর আসছিল। চালক লতিফুর রহমানের অভিযোগ, বিবেকানন্দ মোড়ে ট্র্যাক্টরটিকে থামান কালিয়াগঞ্জ থানার পুলিশ আধিকারিক মোয়াজ্জেম হোসেন। ট্র্যাক্টরটি দ্রুত গতিতে চালানোর অভিযোগ তুলে তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। এরপর তাঁকে সজোরে চড়ও মারা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরে তিলগাঁও পুলিশ চেক পোস্ট এলাকার রাজ্য সড়কে পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে পথ অবরোধ করেন ওই ট্র্যাক্টর চালক ও স্থানীয়রা। লতিফুর রহমান জানান, দীর্ঘ চল্লিশ বছর ধরে তিনি ট্র্যাক্টর চালান। কোনওদিন এ ধরনের ঘটনার সম্মুখীন হননি। ঘটনার প্রত্যক্ষদর্শী মোবারক হোসেন জানান, এদিন ইটভাটায় যাচ্ছিলেন লতিফুর রহমান। তাঁকে বিনা অপরাধে চড় মারেন ওই পুলিশ আধিকারিক। যদিও এই বিষয়ে ওই পুলিশ আধিকারিক কোনও মন্তব্য করতে চাননি। রায়গঞ্জের পুলিশ সুপার মহম্মদ সানা আখতার জানান, ট্র্যাক্টর চালকের কোনও অভিযোগ থাকলে তিনি কালিয়াগঞ্জ থানায় অভিযোগ দায়ের করতে পারেন। তদন্ত করা হবে। তবে এ বিষয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানান কালিয়াগঞ্জ থানার আইসি দীপাঞ্জন দাস। ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

ভবিষ্যৎ উপযোগী শ্রেণিকক্ষ গড়বে এআই, পড়ুয়াদের ঝরে পড়ার ঝুঁকিও চিহ্নিত করবে: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৮ আগস্ট (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর মাধ্যমে অসমের স্কুলশিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও পড়ুয়াকেন্দ্রিক করে…

ByByNews Desk Aug 18, 2026

মিজোরামে ১২.০৯ কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেফতার ২

আইজল, ১৮ আগস্ট (আইএএনএস): মিজোরামের সাইতুয়াল জেলায় পৃথক দুটি যৌথ অভিযানে প্রায় ১২.০৯ কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার…

ByByNews Desk Aug 18, 2026

মণিপুরে বড় সাফল্য, ৬ জঙ্গি ও ৬ মাদক পাচারকারী গ্রেফতার; উদ্ধার অস্ত্র ও মাদক

ইম্ফল, ১৭ আগস্ট (আইএএনএস): মণিপুরে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন জেলায় একাধিক যৌথ অভিযানে ছয় জঙ্গি ও ছয় মাদক…

ByByNews Desk Aug 17, 2026

অসমে ১,০০০ কৃষককে ১ লক্ষ টাকা করে পুরস্কার, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার

গুয়াহাটি, ১৭ আগস্ট (আইএএনএস): অসমে প্রগতিশীল ও শিক্ষিত কৃষকদের উৎসাহিত করতে নতুন উদ্যোগ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top