News Flash

Image

কাছাড়ের কাটিগড়ায় বাজেয়াপ্ত অবৈধ মদ, আটক এক

কাটিগড়া (অসম), ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : কাছাড় জেলার কাটিগড়া বাজার এলাকায় তালিশি অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত চার কার্টুন বিদেশি মদ উদ্ধারের পাশাপাশি এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

এক গোপন সূত্রের খবরের ভিত্তিতে আজ মঙ্গলবার সন্ধ্যায় কাটিগড়া থানার ওসি নবকুমার শইকিয়া‌ দলবল নিয়ে স্থানীয় থানা থেকে ঢিলছোঁড়া দূরে অবস্থিত বাজার এলাকায় হানা দিয়ে জনৈক কাজল সেন (৫৫) নামের সুরা ব্যবসায়ীকে আটক করলে তার কাছ থেকে চার কার্টুন বিদেশি মদ উদ্ধার হয়।

জানা গেছে, মদ ব্যবসায়ী কাজল সেনের বাড়ি কাটিগড়া বাজার এলাকায়। মদের কার্টুনগুলি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি ধৃত ব্যক্তিকে থানায় আটক করে জেরা অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Releated Posts

গুয়াহাটিতে নাইটক্লাবে মহিলাকে পোশাক খুলিয়ে মারধরের অভিযোগ, ম্যানেজার আটক

গুয়াহাটি, ৩ অক্টোবর (আইএএনএস): অসমের গুয়াহাটির খানাপাড়া এলাকায় একটি নাইটক্লাবে এক মহিলাকে বাউন্সাররা পোশাক খুলিয়ে মারধর করেছে বলে…

ByByNews Desk Oct 3, 2026

অসমের পঞ্চায়েতগুলির জন্য অর্থ কমিশনের ৫২৫ কোটি টাকা বরাদ্দ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২ অক্টোবর (আইএএনএস): গ্রাম ও পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করে স্বনির্ভর করে তোলার পাশাপাশি উন্নয়নের সুফল তৃণমূল স্তরে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top