News Flash

  • Home
  • প্রধান খবর
  • নওসাদ সিদ্দিকী-সহ জেলবন্দি আইএসএফ কর্মীদের মুক্তির দাবি
Image

নওসাদ সিদ্দিকী-সহ জেলবন্দি আইএসএফ কর্মীদের মুক্তির দাবি

কলকাতা, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : নওসাদ সিদ্দিকী-সহ জেলবন্দি আইএসএফ কর্মীদের অবিলম্বে মুক্তি সুনিশ্চিত করতে মঙ্গলবার রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করে তাঁকে একটি স্মারকলিপি দিল স্বরাজ ইন্ডিয়া, ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট এবং নাগরিকপঞ্জি বিরোধী যুক্তমঞ্চ।

স্বরাজ ইন্ডিয়ার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভীক সাহা বলেন, “কলকাতা পুলিশ বিধায়ক নওসাদ সিদ্দিকী এবং আইএসএফ কর্মীদের ওপর যে চারটি মামলা চাপিয়েছে, সেগুলি মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তাঁদের দ্রুত নিঃশর্ত মুক্তি দিতে হবে। নইলে আমরা গণতান্ত্রিক প্রতিবাদ চালিয়ে যাব।”

প্রতিবাদী সংগঠনগুলোর তরফে এদিন বলা হয়েছে, বিধায়ক নওসাদ সিদ্দিকী-সহ কারাবন্দি আইএসএফ কর্মীদের মুক্তির দাবি জানাচ্ছে স্বরাজ ইন্ডিয়া। পাশাপাশি তারা পশ্চিমবঙ্গ সরকারের এই অগণতান্ত্রিক আচরণকে ধিক্কার জানাচ্ছে।

প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে ভাঙরের বিধায়ক এবং আইএসএফ-এর চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী-সহ ২০ জন রাজনৈতিক কর্মীকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এখনও পর্যন্ত ৮০ জনের বেশি আইএসএফ কর্মী জেলবন্দি রয়েছেন। এক মাস পেরিয়ে গেলেও নওসাদ সিদ্দিকী এবং অন্যান্য আইএসএফ কর্মীদের সংগঠিত হিংসায় লিপ্ত হওয়ার কোনো প্রমাণ দেখাতে পারেনি রাজ্য প্রশাসন। অথচ সরকারি কৌসুলিরা তাঁদের জামিন দেওয়ার বিরোধিতা করে যাচ্ছেন।

Releated Posts

কর্ণাটকের খরায় দ্রুত হস্তক্ষেপের দাবি, মোদীকে চিঠি খাড়গের

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভয়াবহ খরা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ব্যক্তিগত ও…

ByByNews Desk Oct 3, 2026

মোদী সরকারের ঐতিহাসিক সাফল্য, তুরস্ক থেকে মাদক পাচার চক্রের ‘কিংপিন’ নবপ্রীত সিংকে ফেরানোয় শাহর প্রশংসা

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): তুরস্ক থেকে মাদক পাচার চক্রের অন্যতম প্রধান অভিযুক্ত নবপ্রীত সিংকে ভারতে ফিরিয়ে আনার ঘটনাকে…

ByByNews Desk Oct 3, 2026

মুম্বইয়ে সিজেপি-র বিক্ষোভ, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি

মুম্বই, ২ অক্টোবর : ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ…

ByBySandeep Biswas Oct 2, 2026

এসআইআর-এ বাদ পড়া ভোটারদের খুঁজতে বাড়ি বাড়ি যাবে বিএলও

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২ অক্টোবর: বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই ভোটার তালিকা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top