News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আদালতের নির্দেশে দখল ছাড়লেন সিদ্ধি আশ্রম বাজারের আড়াইশ ব্যবসায়ী
Image

আদালতের নির্দেশে দখল ছাড়লেন সিদ্ধি আশ্রম বাজারের আড়াইশ ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারী৷৷ দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে আদালতের নির্দেশে সিদ্ধি আশ্রম বাজারের ব্যবসায়ীরা জায়গা ছাড়তে বাধ্য হলেন৷  ফলশ্রুতিতে প্রায় আড়াইশো ব্যবসায়ীর জীবন জীবিকা নিয়ে নতুন করে প্রশ্ণ উঠেছে৷ আদালতের রায় মেনে মঙ্গলবার  সিদ্ধি আশ্রম বাজারের জায়গা খালি করে দিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা৷ ক্ষতিগ্রস্থ  ছোট বড় মিলিয়ে প্রায় ২৫০জন ব্যবসায়ী৷ তাদের জীবন জীবিকা এই বাজারে ব্যবসা করে চলছিল দীর্ঘদিন যাবত৷ এই জায়গার মালিক পক্ষ থেকে মামলা করা হয় এবং আদালতের রায় ব্যবসায়ীদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়৷ কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে ব্যবসায়ীরা সরে গিয়েছেন বাজার থেকে৷ পাশাপাশি মালিক পক্ষের সাথে কথা হয় ব্যবসায়ীদের৷ উনি আশ্বস্ত করেছেন যে ওদেরকে শিব মন্দির সংলগ্ণ এলাকায় ব্যবসা করার জন্য আপাতত জায়গা দেবেন৷  আদালতের নির্দেশে বর্তমানে যে জায়গা থেকে তারা উচ্ছেদ হয়েছেন সেই মাল্টিপ্লেক্স কমপ্লেক্সটি তৈরি হয়ে যাওয়ার পর তাদেরকে  পুনরায় ব্যবসা করার জন্য স্টল তৈরি করে দেয়া হবে৷ বাজারের ব্যবসায়ীরা জানান মালিকের কাছ থেকে সুনির্দিষ্ট আশ্বাস পেয়ে তারা আশ্বস্ত হয়েছেন দুতিন বছরের মধ্যেই তারা পুনরায় এই মার্কেটে ব্যবসা করতে পারবেন৷

Releated Posts

পড়াশোনার বকুনিতে অভিমানে আত্মহত্যা দ্বাদশ শ্রেণীর ছাত্রীর, শোকে স্তব্ধ পূর্ব চাম্পামুড়া

আগরতলা, ২ এপ্রিল: পড়াশোনা নিয়ে অভিভাবকদের বকুনিতে অভিমান করে আত্মহত্যার পথ বেছে নিল দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী। মর্মান্তিক…

ByByReshmi Debnath Apr 2, 2026

ত্রিপুরায় উন্নত, স্বচ্ছ ও সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে এক নতুন ডিজিটাল বিপ্লব: আইএইচএমআইএ

আগরতলা, ২ এপ্রিল: ডিজিটাল পরিষেবাকে ব্যবহার করে জনগণের চিকিৎসা পরিষেবা লাভ আরও উন্নত, স্বচ্ছ ও সহজলভ্য করতে যুগান্তকারী উদ্যোগ…

ByByReshmi Debnath Apr 2, 2026

২০১৮ এর আগে ত্রিপুরার জনজাতিকে সম্মান দেওয়া হয়নি: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ২ এপ্রিল:   ২০১৮ সালের আগে রাজ্যে শাসন করা পূর্ববর্তী সরকারগুলো কখনো জনজাতি সম্প্রদায়কে যথাযথ সম্মান দেয়নি এবং…

ByByReshmi Debnath Apr 2, 2026

ধর্মনগর উপনির্বাচন ঘিরে সিপিআই(এম)-এর শক্তিশালী জনসভা, বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২ এপ্রিল :৫৬ নং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে সিপিআই(এম)-এর উদ্যোগে এক শক্তিশালী নির্বাচনী…

ByByTaniya Chakraborty Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top