News Flash

Image

কারবি আংলঙের খটখটিতে উদ্ধার বিপুল পরিমণের বাৰ্মিজ সুপারি পোস্তদানা

বোকাজান (অসম), ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : কারবি আংলং জেলার অন্তর্গত বোকাজানের খটখটি পুলিশের অভিযানে বিপুল পরমমাণের বার্মিজ সুপারি এবং পোস্তদানা বাজেয়াপ্ত হয়েছে। একটি আদা বোঝাই লরিতে তালাশি চালিয়ে পুলিশ উদ্ধার করেছে বিপুল পরিমাণের বার্মিজ সুপারি ও পোস্তদানা।

পুলিশ সূত্ৰ জানা গেছে, নিৰ্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে মণিপুর থেকে শিলিগুড়িগামী ডব্লিউবি ২৩ ডি ৪১৫৯ নম্বরের দশ চাকার একটি লরিতে আজ মঙ্গলবার সকালে তালাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে অবৈধ ওই সব পণ্য সামগ্রী। লরিতে খটখটি পুলিশ তল্লাশি চালিয়ে উদ্ধার করেছে প্রায় ৪০ কুইন্টাল বার্মিজ সুপারি এবং ৪০০ কেজি পোস্তদানা

অবৈধ কারবারে জড়িত অভিযোগে আটক করা হয়েছে বিহারের ছাপড়া জেলার জনৈক উমেশ রাই নামের চালককে। বাজেয়াপ্ত করা হয়েছে লরিকেও।

Releated Posts

শিশুশ্রম নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সকল স্তরের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, ‘বিহুর রাজা’র অবদান স্মরণ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : প্রখ্যাত অসমীয়া লোকসংগীত শিল্পী ও ‘বিহুর রাজা’ নামে খ্যাত খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে তাঁকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026

ছয় নাগা গ্রামবাসী হত্যার প্রতিবাদে মণিপুরে বন্‌ধ, কুকি জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ইউএনসি-র

ইম্ফল, ১১ জুন (আইএএনএস): ছয় নাগা সাধারণ নাগরিককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ডাকা ২৪ ঘণ্টার সর্বাত্মক…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top