News Flash

  • Home
  • প্রধান খবর
  • মাঝ আকাশে হঠাৎ ঝাঁকুনি, বড় দুর্ঘটনা থেকে রক্ষা বিমানের
Image

মাঝ আকাশে হঠাৎ ঝাঁকুনি, বড় দুর্ঘটনা থেকে রক্ষা বিমানের

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি. স.) : মাঝ আকাশে হঠাৎ ঝাঁকুনি। বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বিমান।

ইঞ্জিনে ত্রুটি থেকেই বিপত্তি বলে অনুমান। সূত্রের খবর, রবিবার মধ্যরাতে কলকাতায় জরুরি অবতরণ স্পাইস জেটের বিমানের । কলকাতা থেকে উড়ানের ২৮ মিনিটের মধ্যেই ফেরানো হয় সেটিকে। ১৭৮ জন যাত্রী নিয়ে ব্যাঙ্ককের উদ্দেশে উড়েছিল বিমানটি।
বাঁ দিকের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় হঠাৎ তীব্র ঝাঁকুনি শুরু হয়। টেক অফের সময়ই ইঞ্জিনে গন্ডগোলের সূত্রপাত। কলকাতা এটিসি-র কাছে জরুরি অবতরণের বার্তা পাঠান পাইলট। এর পর নিরাপদেই কলকাতায় অবতরণ করে বিমানটি। সকালে যাত্রীদের নিয়ে অন্য একটি বিমান ব্যাঙ্ককের উদ্দেশে উড়ে যায়।

Releated Posts

সাম্প্রতিক সংঘাতে মহাকাশ ও বিমান শক্তিকে ঘিরেই কেন্দ্রীভূত হচ্ছে সামরিক ক্ষমতা: বায়ুসেনা প্রধান

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে সামরিক ক্ষমতার বড় অংশই মহাকাশ ও বিমান ক্ষেত্রকে কেন্দ্র করে গড়ে উঠছে…

ByByNews Desk Oct 3, 2026

২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা অমিত শাহের

ভোপাল, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026

ভালো র‍্যাঙ্কিংয়ের পরই লাইসেন্স বাতিল, প্রশ্নের মুখে ইপিএফও

কলকাতা, 03 অক্টোবর (হি.স.) : জুট মিলগুলির পিএফ ট্রাস্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top